পিটার হাসের সঙ্গে বৈঠকের পর ওবায়দুল কাদের যা বললেন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমে কথা বলেছেন।

এ সময়ে তিনি বলেন, ‘গণতন্ত্র চর্চাকারী সব রাজনৈতিক দলই সংলাপ চায় কিন্তু বর্তমানে সে সময় আর নেই।’

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা নিয়ে এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের বিষয়।

 

জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন,

‘জাতীয় পার্টির যদি এজ হুল বা তারা কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার।

আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।’

 

বিএনপি যদি শর্তগুলো প্রত্যাহার করে, আপনারা কি চিন্তা করবেন–

সংলাপ করবেন কি করবেন না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা নিয়ে এখন আর চিন্তা নেই। সেটা আগে ছিল, সে সময় চলে গেছে।

তাহলে কী সংলাপ হচ্ছে না–

এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সে কথা আমি কীভাবে বলব? কোনো পলিটিকাল পার্টি কোনোদিনও এভাবে,

কোনো ডেমোক্রেটিক পলিটিকাল পার্টি যারা ডেমোক্রেসির প্র্যাকটিস করে, তারা সংলাপ চায় না– এমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে।

আজ ইলেকশনের ডেট ডিক্লেয়ার হচ্ছে, আপনি সংলাপ করবেন কবে, আমি সে কথা বলছি।’

বর্তমান পরিস্থিতিতে আপনি বলছেন সংলাপ সম্ভব নয়–

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘এখন আর সংলাপের কোনো সুযোগ নেই।’

ডোনাল্ড লুর চিঠি বিষয়ে তিনি বলেন, ‘ডোনাল্ড লুর চিঠি পড়েছি। কিন্তু আপাতত এ বিষয়ে খোলাসা নয়।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card