কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ডিবি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে গত কয়েকদিন ধরে ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ কে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করে পুলিশ।

One Reply to “রাজধানীতে আ. লীগের আরো ৮ নেতাকর্মী গ্রেপ্তার”
Comments are closed.