বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান রাষ্ট্র কাঠামো ও অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন দরকার। যেটা রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটি সংস্কার করতে হবে।
শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘গত ১৫ বছরে গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। রাজনৈতিক কাঠামো পুরোপুরি ধ্বংস হয়েছে। জবাবদিহিতা না থাকায় লুটপাট হয়েছে চরমভাবে। গণতন্ত্রকে সঠিকভাবে চলতে দিতে হবে। পাশাপাশি সবক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে। ’
বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে বলেই যৌক্তিকভাবে নির্বাচন চায়।’ কিছু রাজনৈতিক দলের প্রস্তাবিত পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ‘সাধারণ মানুষ পিআর কী, তা জানে না। এদেশের মানুষ চায় তাদের একজন নেতা হবে, যাকে কাছে পাবে। পিআর পদ্ধতিতে সেটা কোনোভাবেই সম্ভব নয়।’
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ দেশের জন্য সম্ভাব্য নেতিবাচক হিসেবে মনে করেন মির্জা ফখরুল। বলেন, ট্রাম্পের ট্যারিফ আমাদেরকে বড় ধরণের বিপদে ফেলতে যাচ্ছে। এ থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষভাবে আলোচনা করা জরুরি।

One Reply to “রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য সময় দরকার: মির্জা ফখরুল”
Comments are closed.