যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের বিশেষ সন্মাননা অ্যাওয়ার্ড দিয়েছে মিশিগান স্টেট যুবলীগ। রোববার (১৬ অক্টোবর) মিশিগান ষ্টেটের হ্যামটরমিক সিটির মদিনা রেস্টুরেন্টে এ সম্মাননা অনুষ্ঠিত হয়। বিভিন্ন সময়ে কমিউনিটিতে টিভি এবং প্রিন্ট মিডিয়াতে বিশেষ ভুমিকা রাখার জন্য এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমনের সভাপতিত্বে সঞ্চালনা করেন মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সিলেট জেলা আ.লীগের সদস্য জনাব মন্জুর শাফী এলিম, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মিশিগান স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আ.লীগের সদস্য জনাব শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর আ.লীগের সভাপতি জনাব আব্দুস শাকুর খাঁন মাখন।
সাংবাদিক নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন আরটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, দৈনিক মানবজমিনের মিশিগান প্রতিনিধি হেলাল উদ্দিন রানা, বাংলা সংবাদ মিশিগানের সম্পাদক ইকবাল ফেরদৌস, দৈনিক জনকন্ঠ এর মিশিগান প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, টিবিএন২৪-এর মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল।
সম্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হলেন- আরটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, হেলাল উদ্দিন রানা, ইকবাল ফেরদৌস, আশিক রহমান, চিন্ময় আচার্য, তুফায়েল রেজা সুহেল, সফিক উদ্দিন, ফয়সল আহমদ মুন্না, জুয়েল খাঁন, রফিকুল ইসলাম চৌধুরী তুহিন, সাহেল আহমদ, সৈয়দ আসাদুজ্জামান সোহান, ফারজানা চৌধুরী পাপড়ি, ড. রাব্বি আলম এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাজেল হুদা।
এছাড়াও মিশিগান স্টেট যুবলীগের পক্ষ থেকে নবনির্বাচিত গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব মন্জুর শাফী এলিম, সিলেট জেলা আ.লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ ও মিশিগান মহানগর আ.লীগের সভাপতি আব্দুস শাকুর খাঁন মাখনকে সম্মাননা প্রদান করে মিশিগান স্টেট যুবলীগ।
