অভিনব ‘ডিভোর্স ফটোশুট’ করে ভাইরাল অভিনেত্রী

বিয়ের পর ডিভোর্স  বিষয়টি যেনো সমাজের চোখে এখনও যেন গর্হিত অপরাধ। আর সমাজে একজন নারীকে এই ‘ডিভোর্সি’ তকমার কারণে হেনস্থা হতে হয় সবচেয়ে বেশি।  সম্প্রতি সমাজের এই ভাবনাকেই চ্যালেঞ্জ করেছে দিনকয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিগুলো।

ছবিগুলোতে এক নারীকে দেখা যায়, যিনি মনের খুশিতে বিয়ে থেকে মুক্তি কিংবা ‘ডিভোর্স’ বিষয়টিকে উপভোগ করছেন। এই বিশেষ দিনকে স্পেশাল করে রাখতে ফটোশুট করিয়েছেন।

নেটপাড়ার অনেকেই উৎসুক এই নারীর পরিচয় জানতে, যার সাহস হয়েছে সমাজের নীতি পুলিশদের বানানো নিয়মকে বুড়ো আঙুল দেখাতে।

এই নারীর নাম শালিনী। একজন তামিল টিভি অভিনেত্রী। মুল্লুম মালারুম সিরিয়ালে কাজ করেছেন তিনি। এরপর সুপার মম নামের একটি রিয়েলিটি শোতেও অংশ নেন।

উল্লেখ্য,  শালিনী ২০১৯ সালে রিয়াজকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।

কয়েকমাস আগেই শালিনী তার স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। যার পরে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন।

শালিনী ডিভোর্স ফোটোশুটের সঙ্গে ক্যাপশন জুড়ে তিনি লিখেছিলেন, “একটি খারাপ বিয়ে ছেড়ে বেরিয়ে আসাই সঠিক। কারণ আপনি সুখী থাকার যোগ্য।

নিজের জীবন নিজে নিয়ন্ত্রণ করুন। আপনার ও আপনার সন্তানের জন্য একটি ভালো অবিষ্যত তৈরি করুন।

বিবাহবিচ্ছেদ কোনো ব্যর্থতা নয়। এটি আপনার ও আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার একটি উপায়।

বিয়ে থেকে বেরিয়ে ঘুরে দাঁড়াতে অনেক সাহস লাগে। আমি এই ছবি উৎসর্গ করছি সব সাহসী নারীদেরকে।”

আরও পড়ুন:

এনএএন টিভি