যোগাসনের ছবি পোস্ট করে হেনস্তার শিকার ঊষসী

যোগাসনের ছবি পোস্ট করেছিলেন ঊষসী চক্রবর্তী। তাতেই নানা বাজে মন্তব্য করা হয়।

একপ্রকার ভার্চুয়াল যৌন হেনস্তার শিকার অভিনেত্রী। সামাজিক মাধ্যমে পাল্টা জবাব দিলেন তিনি। নিলেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

ফেসবুকে নিজের যোগাসনের ছবিটি আবার পোস্ট করে ঊষসী লেখেন,

‘আমার কর্ণপিড যোগব্যায়ামের ভঙ্গি মানসিক ও শারীরিকভাবে অযোগ্য পুরুষদের কামোদ্দীপক কল্পনাকে প্রশ্রয় দিয়েছে।

হয়ত এই ভদ্রলোকেদের প্রচুর যৌনখিদে অথবা তারা হয়ত এমন পরিবেশে বড় হয়েছেন যেখানে নারীদের নিগ্রহ কিংবা হেনস্তা করাকে স্বাভাবিক মনে করা হয়।

তাই ন্যূনতম সভ্যতা ও নারীদের প্রতি সম্মানের অভাব এতটা স্পষ্ট। তাদের জীবনের নারীদের জন্য আমার করুণা হয়।’

 ‘আমার ফ্লেক্সিবেল বডি থেকে যাদের যৌনচাহিদা জাগছে তাদের সঙ্গে কোনো শত্রুতা নেই।

কিন্তু যেভাবে তারা নিজেদের জাহির করছে তাতে শিক্ষা, ক্লাস আর ন্যূনতম নৈতিকতার অভাব রয়েছে। আর পাবলিক ফোরামে কী লিখতে হয়— তাও জানে না।

আমার দুঃখ হয় কারণ তারা জানেন না যে, নিজেদের আনফিট শরীর ও অসুস্থ মানসিকতা দিয়ে তারা কামনা পূরণ করতে পারবেন না।’

সবশেষে নিজের সিদ্ধান্তের কথা জানান ঊষসী,

‘যারা জানতে চান বলে রাখি, এই আসনটি খুবই কঠিন। আর এর মাধ্যমে মেরুদণ্ডের স্টিফনেস, অবসাদ ও বদহজমের মতো একাধিক সমস্যা দূর করা যায়।

আর এমন আরও যোগাসন করার ছবি আমি পোস্ট করব অনুরাগীদের জন্য। নোংরা মানসিকতার লোকজন উচ্ছন্নে যাক।’

শরীরচর্চার ক্ষেত্রে ঢিলেমি একেবারেই পছন্দ নয় অভিনেত্রী ঊষসীর। ব্যস্ততা থাকা সত্ত্বেও নিয়মিত শরীরচর্চা তার রুটিনের অংশ।

মাঝেমধ্যেই নিজের সামাজিক মাধ্যমের পাতায় সেই শরীরচর্চার ছবি দিয়ে থাকেন অভিনেত্রী।

আরও পড়ুন:

এনএএন টিভি