চোখ ধাঁধানো লুকে সোশ্যাল মিডিয়ায় দেখা দিলেন ঋতাভরী চক্রবর্তী। গাছের পাতা দিয়ে শরীর ঢেকে ক্যামেরার সামনে এলেন। ন্যুড মেকাআপেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।
চোখের চাহনিতে ঝরে পড়ছে আবেদন। ছবি দেখে হুঁশ খোয়াল নেটপাড়া।
ঋতাভরীর ছবিতে এক ভক্ত মন্তব্য করলেন, কী সুন্দর লাগছে! অনবদ্য। আরেকজন লিখলেন, এমনি এমনি তো আর তোমাকে বং ক্রাশ বলে ডাকা হয় না। হেব্বি লাগছে।
তবে এখানেও ট্রলের হাত থেকে বাঁচতে পারেননি ঋতাভরী।
একজন মন্তব্য সেকশনে তাকে ‘কিয়ারার সস্তা কপি’ বলে ডাকলেন।
আরেকজন আবার লিখলেন, পাতা আবার ছাগল এসে না খেয়ে যায়।
প্রসঙ্গত,, আগামী ১২ মে মুক্তি পাবে ‘ফাটাফাটি’; যে ছবির বার্তাই হলো, আমরা মোটা হতে পারি, আমাদের জীবন মোটামুটি নয়। আমাদের জীবন ফাটাফাটি।
অরিত্র মুখোপাধ্যায় এই ছবির পরিচালনা করেছেন। প্রযোজনায় শিবপ্রসাদ-নন্দিতার উইন্ডোজ প্রোডাকশন।
ছবির জন্য প্লাস সাইজ মডেল হতে ১৫-২০ কেজি ওজন বাড়ান ঋতাভরী!
২০২০ সালের শেষের দিক থেকে শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন তিনি।
২০২১ সালে দুটি অপারেশনও হয় তার। যার ফলে ওজন বেড়ে যায়। সেই সময় বাড়তি ওজন নিয়ে কম ট্রলের মুখে পড়তে হয়নি তাকে।
তবে সেসবে কখনও পাত্তা দেন না ঋতাভরী। তাই তো ‘ফাটাফাটি’র স্ক্রিপ্ট পছন্দ হলে ওজন বাড়ানো নিয়ে ভয় পাননি।
তবে সিনেমার কাজ শেষ হওয়ার পর ধীরে ধীরে ওজন কমানো শুরু করেছেন।
আরও পড়ুন:
- এবার ত্বকের যত্নেও উপকারি গ্রিন টি!
- ভালো স্বামী হওয়ার চেষ্টা করব: সালমান মুক্তাদির
- হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পেয়েছে হিরো আলম
- দুই কৃষককে অপহরণকারী অস্ত্রসহ গ্রেফতার
- কুমিরের পেট থেকে নিখোঁজ অস্ট্রেলীয়ার জেলে উদ্ধার
- যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে ৭ জনের লাশ উদ্ধার
- আগামী সপ্তাহেই হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়
- কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিনে জয়ার শ্রদ্ধা
- কবে হবে ঈদুল আজহা, জানালেন সৌদি জ্যোতির্বিজ্ঞানীরা
- বাখমুত শহরে পাঁচ মাসে ২০ হাজার রুশ সেনার মৃত্যু
- এলপিজির নতুন মূল্য নির্ধারণ ঘোষণা হবে আজ
- এসএসসি পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিতে পারায় শিক্ষার্থীর আত্মহত্যা
- শাহবাগে দুলাভাইয়ের রডের আঘাতে শ্যালকের মৃত্যু
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
- সাফল্যের স্বপ্ন দেখাচ্ছে পূজা-সজলের ‘জ্বীন’
