স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের কাছে পছন্দের পানীয় গ্রিন টি। তবে কেবল পানীয় হিসেবে নয়, ত্বকের যত্নেও গ্রিন টি দারুণ উপকারি।
এটি ত্বকের মসৃণতা ধরে রাখে। পাশাপাশি ত্বকের নানা সমস্যা দূর করে। গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনল, ট্যানিন ও ফ্লোরাইড।
ত্বকের বলিরেখা, দাগ, বয়সের ছাপ দূর করে ত্বকের লাবণ্যতা ধরে রাখতে সাহায্য করে এই উপাদানগুলো।

চলুন জেনে নিই ত্বকের যত্নে কীভাবে গ্রিন টি ব্যবহার করা যায়-
১. ক্লিনজার হিসেবে দারুণ কাজ করে গ্রিন টি।
বাজারের কেনা ক্লিনজার ব্যবহার করলে অনেক সময় ত্বকে জমে থাকা ময়লা পুরোপুরি পরিষ্কার হয় না। ফলে ত্বকে হরহামেশাই ব্রণ ওঠে।
আপনার ব্যবহৃত ক্লিনজারের সঙ্গে পরিমাণমতো গ্রিন টি মিশিয়ে নিন। ত্বকে এই মিশ্রণ লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন।
এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক ভালোভাবে পরিষ্কার হবে।
২. প্রাকৃতিক টোনার হিসেবে কাজে লাগাতে পারেন গ্রিন টি। গরম পানিতে পরিমাণমতো গ্রিন টি দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
ঠান্ডা হলে ছেঁকে নিন এবং পানি বোতলে রাখুন। এই পানি সঙ্গে গ্লিসারিন, অ্যালোভেরা জেল আর গোলাপ জল মিশিয়ে নিন।
ত্বক পরিষ্কারের পর তুলার বলে এই টোনার নিয়ে ত্বকে লাগান। এভাবে টোনার বানিয়ে এক মাস পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন।
৩. ত্বক থেকে মৃতকোষ দূর করে স্ক্রাব করতে হবে। এতে দাগছোপও দূর হয়। প্রাকৃতিক স্ক্রাবার ব্যবহারে ত্বকের কোমলতা ও তরতাজা ভাব ধরে রাখা যায়।
স্ক্রাবার তৈরি করতে- ১ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ আটা, ১ চা-চামচ কাঠবাদাম গুঁড়া আর পরিমাণমতো গ্রিন টি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।

সপ্তাহে দুইদিন এই স্ক্রাবারটি ব্যবহার করুন।
৪. চোখের নীচে কালো দাগ পড়লে কিংবা চোখের ক্লান্তিভাব কাটাতেও একই প্রক্রিয়ায় গ্রিন টি ব্যাগ ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন:
- সংগীতশিল্পী ন্যানসির গৃহকর্মী স্বামীসহ রিমান্ডে
- জাহাঙ্গীর এর বিরুদ্ধে দুদকে অভিযোগ
- রানি রাসমণি খ্যাত ‘দিতিপ্রিয়া’ এবার রং-তুলিতে
- প্রশাসনে কর্মরত দুই উপসচিবের একযোগে দফতর বদল
- সাপের কামড়ে এক নারী আহত
- প্রশাসনে কর্মরত দুই উপসচিবের একযোগে দফতর বদল
- ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫৫; নৌ পথে ৩৫৫

Comments are closed.