জাতীয় দলে এখন একপ্রকার ব্রাত্য সাকিব আল হাসান। বর্তমানে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেই সময় কাটছে তার। বর্তমানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলমান গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের জার্সিতে খেলছেন তিনি। দলটির হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন। এর মধ্যে প্রথম ম্যাচে ব্যাটে-বলে পারফর্ম করলেও পরের দুই ম্যাচেই ব্যর্থ এই অলরাউন্ডার।
এখনো আগের মতোই ক্রিকেটটা উপভোগ করেন জানিয়ে৩৮ বছর বয়সি সাকিব বলেন, ‘আমি এখনও খেলাটাকে খুবই উপভোগ করি আমি মনে করি এটাই গুরুত্বপূর্ণ। যতদিন আমি উপভোগ করব ততদিনই আমি খেলে যাব।’
এদিকে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমের সঙ্গে আলাপে সাকিবকে ‘গ্রেটেস্ট অলরাউন্ডার’ আখ্যা দিয়ে বলেছিলেন, তার জন্য জাতীয় দলের দরজা খোলা।
এতে সাকিবের জাতীয় দলে ফেরার গুঞ্জন জোরালো হয়। তবে এরপরই সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সাকিবের জাতীয় দলে ফেরা সম্পর্কে কোনো কথা আমি শুনিনি। সাধারণত এমন হলে তো বোর্ডে আলোচনা হবে। আমি অফিসিয়ালি এখনও এমন কিছু শুনিনি, এটাই সত্য।’
বিসিবি সভাপতির ভিন্ন সুর
তবে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেই গুঞ্জনের জল গড়াতে দেননি। সোজাসাপ্টা জানিয়ে দেন,
“সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে বোর্ডে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। আমি অফিসিয়ালি কিছুই জানি না।”
তিনি আরও বলেন, গেল দুই বছর ধরে ক্রিকেটের বাইরের আলোচনা বেশি হচ্ছে। এসব তথ্য গুজব কি না, সেটাও বলা মুশকিল। তবে আমি জানি না এমন কিছু।”
রাজনীতি, মামলা আর বিতর্ক—সব পেছনে ফেলে আবার ক্রিকেট
২০২৪ সালে আওয়ামী লীগের টিকিটে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। তবে সেই সরকার পতনের পর তিনি আর দেশে ফেরেননি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। দেশে তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা, যার মধ্যে রয়েছে হত্যা মামলা এবং অর্থনৈতিক অনিয়মের অভিযোগও। এসব বিতর্ক ও সমালোচনার মুখেও গ্লোবাল ক্রিকেটে সক্রিয় রয়েছেন এই অলরাউন্ডার।
অভ্যুত্থান চলাকালে তার নীরবতা ঘিরে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। পরে সামাজিক মাধ্যমে এক খোলা চিঠিতে দুঃখ প্রকাশ করে জানান,
“আমি রাজনীতিবিদ না, আমি ক্রিকেটার। ভুল হলে ক্ষমাপ্রার্থী।”
খেলবেন, যতদিন প্রাণ টানে মাঠে
সাকিবের বক্তব্য স্পষ্ট—অবসরের কোনো সময়সীমা এখনই নেই। খেলাটা উপভোগ করছেন, তাই খেলছেন। পারফরম্যান্স আর সময়ই বলবে, এই কিংবদন্তির অধ্যায় কোথায় গিয়ে শেষ হবে।
