আর্জেন্টাইন মডেল জর্জিনার সঙ্গে বেশ অনেক বছর ধরে সম্পর্ক পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। তাদের দুইটি সন্তানও রয়েছে। তবে দীর্ঘদিন একসঙ্গে থাকলেও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়নি। এবার হয়তো সেই কাজই সেরে ফেলতে যাচ্ছেন তারা।
সোমবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন জর্জিনা রদ্রিগেজ। সেখানে দেখা যায়, রোনালদোর হাতের উপর তার হাত রাখা আর জর্জিনার আঙুলে একটি আংটি। সেই পোস্টে জর্জিনা লিখেছেন, ‘হ্যা আমিও রাজি। আমার পরবর্তী জীবনের জন্য।’
৪০ বছর বয়সি রোনালদো আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন বিয়ের, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘আই অ্যাম জর্জিনা’-তে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসে গেল, আংটির ঝলকানিতে স্বপ্ন বাস্তব রূপ নিল।

One Reply to “অবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর”
Comments are closed.