ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার মাঝেই দেশে ফিরলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলছিলেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার ডাকে বিশ্বকাপজয়ী তারকাকে ফিরতে হয়েছে দেশে।
ইনজুরির দূর্ভাবনায় তাকে দেশে ফিরিয়েছে অস্ট্রেলিয়া। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই মার্শকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া। দিল্লির সঙ্গে আলাপ করে তাকে দেশে ফিরিয়েছে অস্ট্রেলিয়া। জানিয়ে রাখা ভালো, মার্শ অস্ট্রেলিয়াকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন। তাই, তার ওপর বাড়তি নজর ক্রিকেট অস্ট্রেলিয়ার।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল কলকাতার বিপক্ষে ম্যাচ খেলার সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান মার্শ। এরপর থেকে মাঠের বাইরে। তাকে পর্যবেক্ষণে রাখার কথা বলেছিলেন দিল্লি সহকারী কোচ প্রাভীন আমব্রে।

Comments are closed.