আজ জনপ্রিয় দুই ফুটবলারের জন্মদিন

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রের জন্মদিন আজ। রোনালদো আজ পা দিলেন ৩৯-এ আর নেইমার ৩২ বছরে। বিষয়টি কাকতালীয়। তবে ভক্তদের কাছে মজারই। এ দুই তারকা ফুটবলারের জন্মদিন ৫ ফেব্রুয়ারি।

১৯৮৫ সালের এই দিনে পর্তুগালের মাদিরিয়াতে জন্মগ্রহণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালদো দস সান্তোস এভেইরো। মাত্র তিন বছর বয়স থেকে রোনালদো ফুটবলের সংস্পর্শে আসেন। কৈশোরে তার প্রিয় দল ছিল বেনফিকা। যদিও নিজের সিনিয়র ক্যারিয়ার শুরু করেন বেনেফিকার প্রতিপক্ষ স্পোর্টিংয়ের হয়ে।

রোনালদোর প্রতিভা দেখে ২০০৩ সালে ১২.২৪ মিলিয়ন পাউন্ড দিয়ে তাকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসেন অ্যালেক্স ফার্গুসন। তার অধীনেই রোনালদো বিশ্বের মাঝে আরো পরিচিত হন। তাকে দেওয়া হয় ম্যানচেস্টার ইউনাইটেডের ঐতিহ্যবাহী ৭ নম্বর জার্সি। এ জার্সি পরে এক সময় মাঠ কাঁপিয়েছেন জর্জ বেস্ট, ব্রায়ান রবসন, এরিক ক্যান্টোনা ও ডেভিড বেকহ্যামরা।

ফুটবল বোদ্ধাদের মতে, রোনালদো বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় এবং সর্বকালের সেরা ফুটবলারদেরও একজন।

অন্যদিনে আজ নেইমারেরও জন্মদিন। পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। ১৯৯২ সালে ব্রাজিলের মগি ডাস ক্রজেসে জন্ম নেইমারের। শৈশবেই নাম লেখান সান্তোসে। এরপর সময় যত গেছে, হয়েছেন পরিপক্ক। ২০১৩ সালে পছন্দের ক্লাব বার্সেলোনাতে যোগ দেন তিনি।

বার্সাতে যোগ দেওয়ার পরই তার আসল রূপ দেখে পুরো বিশ্ব। মেসি-নেইমার-সুয়ারেজ, এই ত্রয়ী মিলে গড়েন নানা রেকর্ড। নেইমার বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা, কোপা দেল রেসহ আরো অনেক শিরোপা। তবে তার জন্য সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। কিন্তু একটা আক্ষেপ থাকতেই পারে নেইমারের। বিশ্বসেরা ফুটবলার হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত ব্যালন ডি’অর পুরস্কার জিততে পারেননি এ ব্রাজিলিয়ান তারকা।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই দুই তারকার রয়েছে অসংখ্য ভক্ত ও অনুরাগী। দুজনেই পরিচিত তাদের নৈপুণ্য ও পায়ের ক্ষমতার জন্য। তাদের খেলার ধরণ তাদের এনে দিয়েছে সমালোচকদের প্রশংসা, সঙ্গে প্রচুর ভক্ত এবং সাবেক খেলোয়াড়দের স্নেহ।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card