ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় টি টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামলো বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের হাতছানি স্বাগতিকদের সামনে। আর সেই সুযোগটা কাজে লাগাতে আত্মবিশ্বাসী টাইগাররা।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির এ দলটা বাংলাদেশের সেরা দল, যেখানে সবাই জানে কার কি দায়িত্ব বলে জানিয়েছেন পেসার হাসান মাহমুদ।

ডেথ ওভারে ডট বল দিয়ে প্রতিপক্ষকে আটকে রাখার পরিকল্পনা তার। ঐচ্ছিক অনুশীলনের কথা বলে মিরপুরে ঘাম ঝরিয়েছে পুরো ইংল্যান্ড দল।

রোববার (১২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে, বাংলাদেশ পেসার হাসান মাহমুদ বলেন, মোমেন্টামটা অবশ্য আমাদের দিকে, তাই আমাদের চেষ্টা থাকবে এটা কন্টিনিউ করার।

অধিনায়ক আমাদের ট্রেইনআপ করছে, আমরা সবাই ইয়ং সবকিছু মিলে ভালো চলছে।

হাসান মাহমুদ আরও বলেন, এই মুহূর্তে আমাদের যে দল রয়েছে আমি মনে করি সেটা সেরা। সবাই মাঠে খুবই এনার্জেটিক, সবাই মাঠে শেষ পর্যন্ত অ্যাফোর্ট দেয়।

সবাই যার যার দা‌য়িত্ব বু‌ঝে নি‌য়ে‌ছেন। ডেথ ওভার বো‌লিং সামলা‌তে আছেন হাসান মাহমুদ। তরুণ পেসা‌রের টার্গেট ডট বল।

টাইগার পেসার বলেন, একটা বল ডট দিতে পারলে পরবর্তী বলে ফোকাস থাকে।

যদি বাউন্ডারি হয়ে যায় তারপরও আমি আমার লেন্থে থাকি, যেটা আমি পছন্দ করি বল করতে। ওই সময়টাতে ক্যারেক্টারটা শো করতে আমি নিজে পছন্দ করি।

ফি‌ল্ডিংয়েও নতুন দি‌নের আগমন। পাওয়ার হি‌টিং, বো‌লিং‌য়ের পাশপা‌শি ক্যাচ প্র্যাকটিসে সি‌রিয়াস দেখা গেছে সবাইকে।

মিরপুরে একাদশে আসতে পারে একটা পরিবর্তন। শামীম পাটোয়ারির পরিবর্তে ফিরতে পারেন নুরুল হাসান সোহান।

ঘুরে দাঁড়াতে কতটা মরিয়া ইংল্যান্ড বলে দিচ্ছে তাদের অনুশীলনের চিত্র। ঐচ্ছিক অনুশীলনের কথা বললেও মাঠে হাজির ইংলিশদের প্রায় সবাই।