সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর সেহওয়াগ বিশ্বাস করেন, সুর্যকুমার যাদবের অধিনায়কত্বে ভারত আসন্ন এশিয়া কাপ টি–টোয়েন্টি জিতবে। তার মতে, সূর্যের আক্রমণাত্মক মানসিকতা এবং ভয়হীন নেতৃত্ব সংযুক্ত আরব আমিরাতে ভারতের বড় শক্তি হয়ে উঠবে।
ভারত এশিয়া কাপের আয়োজক হলেও টুর্নামেন্টটি স্থানান্তরিত হয়ে হবে দুবাই ও আবুধাবিতে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আট জাতির এই আসর। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, ১০ সেপ্টেম্বর।
সেহওয়াগ বলেন, ‘এই ভারতীয় দলে অভিজ্ঞতা ও তারুণ্যের চমৎকার মিশেল রয়েছে। সূর্যের ভয়হীন নেতৃত্বে তারা আবারও এশিয়ায় আধিপত্য বিস্তার করতে পারবে। টি–টোয়েন্টি ফরম্যাটে তার আক্রমণাত্মক মানসিকতা একেবারেই মানানসই। দল যদি একই মানসিকতায় খেলে, আমি নিশ্চিত ভারত ট্রফি জিতবে।’
ভারতের অধিনায়কের ভয়ডরহীন ক্রিকেটে শিরোপা জিতবে ভারত এমনটি উল্লেখ করে শেবাগ বলেন, ‘এই ভারতীয় দলে অভিজ্ঞতা আর তরুণদের দুর্দান্ত সমন্বয় রয়েছে। সূর্যর ভয়হীন নেতৃত্বে তারা আবারও এশিয়ায় চ্যাম্পিয়ন হতে সক্ষম হবে।’
বাণিজ্যিক লাভের জন্য এবারও ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এশিয়া কাপ দিয়ে এক মাস পর ভারত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে।
এশিয়া কাপের আয়োজন নিয়ে শেবাগ বলেন, ‘এই আয়োজন ভারতীয় ক্রিকেটের হৃদস্পন্দনকে সুন্দরভাবে জীবন্ত করে তুলেছে। ভারত যখন খেলে, তখন আবেগ আমাদের একত্রিত করে। আমি ছবিতেও (এশিয়া কাপের প্রচারণা) সেই একই আবেগ অনুভব করতে পেরেছি।’

One Reply to “এশিয়া কাপ জিতবে ভারত”
Comments are closed.