কন্যাসন্তানের বাবা হলেন নেইমার জুনিয়র

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র কন্যাসন্তানের বাবা হয়েছেন।

শনিবার (৭ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে নবাগত কন্যাসন্তানের তথ্য জানিয়েছেন নেইমার।

যেখানে বাচ্চাকে চুম্বনরত অবস্থায় দেখা যায় নেইমার ও বিয়ানকার্ডিকে।

ক্যাপশনে লেখা, ‘আমাদের জীবন ধন্য করে একটি কন্যাসন্তান এসেছে। স্বাগতম, তোমাকে! তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ।’

এর আগে, চলতি বছরের জুনে নেইমার ও বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে জানিয়েছিলেন, তাদের ঘরে কন্যাসন্তান আসতে যাচ্ছে।

২০২১ সাল থেকে ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে প্রেম শুরু হয় ব্রাজিল তারকার। বিষয়টি জানাজানি হয় ২০২২ সালের জানুয়ারিতে। ওই বছরের আগস্টে তাদের আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। তবে নেইমারের ৩১তম জন্মদিনে আবারও মিলে যাওয়ার খবর পাওয়া যায়। এরপরই বিয়ানকার্দি সন্তান সম্ভবা বলে জানা যায়।

কন্যাসন্তানের

নেইমারের ১২ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তার নাম ডেভি লুকা।

 ২০১১ সালের আগস্টে তার জন্ম হয়। লুকার মা নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তেস।

আরও পড়ুন :

 

এনএএন টিভি