আবারও ক্যানসারে আক্রান্ত ক্লার্ক

আবারও অস্ত্রোপচারের টেবিলে শুতে হলো অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ককে।

অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি ক্লার্ক অনেক দিন ধরেই ত্বকের ক্যানসারে ভুগছেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে তাঁর, অস্ত্রোপচার করিয়েছেন বেশ কয়েকবার। সর্বশেষ সোমবার আরেকবার ত্বকে ক্যানসার অপসারণ হয়েছে তাঁর। ইনস্টাগ্রামে সেই তথ্য জানিয়ে সবাইকে নিয়মিত ত্বক পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন ক্লার্ক।

ক্লার্ক লিখেছেন, ‘আরেকটি দিন, আরেকটি ত্বকের ক্যানসার অপসারণ।’ ছবিতে দেখা যায়, তিনি বসে আছেন এবং নাকে প্লাস্টার লাগানো রয়েছে।

ক্লার্ক ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্বও দিয়েছেন।

টেস্টে তিনি ৭৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, জিতেছেন ৪৭টি, হেরেছেন ১৬টি। ওয়ানডেতে তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া খেলেছে ১৩৯ ম্যাচ। ক্লার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়া ২০১৩-১৪ সালে অ্যাশেজ ৫-০ ব্যবধানে জেতার পাশাপাশি ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে।

৪৪ বছর বয়সি ক্লার্ক বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেটি অস্ত্রোপচারের পরের ছবি। সেখানে দেখা যাচ্ছে ক্লার্কের নাকের পাশে অস্ত্রোপচার হয়েছে। ক্লার্ক লিখেছেন, ‘ত্বকের ক্যানসার বাস্তব! বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আমার নাক থেকে আরেকটি ত্বকের ক্যানসার অপসারণ করা হয়েছে।’ ক্যানসার নিয়ে সবাইকে সতর্ক করে ক্লার্ক লিখেছেন, ‘ত্বকের পরীক্ষা করানোর জন্য সবাইকে মনে করিয়ে দিচ্ছি। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক স্তরে ক্যানসার ধরা পড়াটা গুরুত্বপূর্ণ ছিল। এর জন্য চিকিৎসকের কাছে আমি কৃতজ্ঞ।’

ক্যানসারের সঙ্গে ক্লার্কের লড়াই এই প্রথম নয়। ২০০৬ সালে তার প্রথম এ রোগ ধরা পড়েছিল। তারপর থেকে প্রায় ১২ বার ক্যানসার অপসারণ করা হয়েছে। গত বছর তার বুকে অস্ত্রোপচার হয়। ২০২৩ সালে কপাল এবং মুখ থেকে ক্যানসার অপসারণ করা হয়। ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ২০২৩ সালে ক্লার্ক অস্ট্রেলিয়ান স্কিন ক্যানসার ফাউন্ডেশনের সঙ্গে কাজ শুরু করেন। জানান, তিনি বছরে দুবার ত্বকের সব পরীক্ষা করানোর চেষ্টা করেন। সারা বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়াতেই ত্বকের ক্যানসারের প্রবণতা সবচেয়ে বেশি। ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪ টি ২০ খেলেছেন ক্লার্ক। ৭৪ টেস্ট ও ১৩৯ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন এই চ্যাম্পিয়ন ব্যাটার।

এনএএন টিভি