দেখে মনে হতে পারে, দুই দলই যেন ম্যাচটি জিততে নয়, হারতে নেমেছিল! আর সেই ‘চেষ্টায়’ শেষ পর্যন্ত সফল হয়েছে পাকিস্তান। তবে বাস্তবতা এমন নয়। আজ ফ্লোরিডায় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুদলই জয় চাইছিল। কিন্তু একের পর এক ভুলে খেলা এমন এক পর্যায়ে পৌঁছায়, যেখানে দর্শকদের চোখে মনে হতে পারে—দুটোর একটাও দল আসলে জয়ী হতে চায় না।
শেষ পর্যন্ত অবশ্য জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। শাহিন শাহ আফ্রিদির করা ম্যাচের শেষ বলে ৪ রানের সমীকরণ মেলাতেই সিরিজে ফিরল ক্যারিবীয়রা। টসে জিতে ব্যাট করে পাকিস্তান তোলে ১৩৩ রান। জবাবে ২ উইকেট হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজ জয় নিশ্চিত করে ম্যাচের শেষ বলে। এতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরে তারা। সিরিজের নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল।
১৩৪ রানের লক্ষ্য হলেও ওয়েস্ট ইন্ডিজের জন্য পথটা এত মসৃণ ছিল না। পাকিস্তানের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ওয়েস্ট ইন্ডিজের স্কোর হয়ে যায় ১৬.৫ ওভারে ৭ উইকেটে ৯৮ রান। হাতে ৩ উইকেট নিয়ে শেষ ১৯ বলে ৩৬ রানের সমীকরণও তখন স্বাগতিকদের সামনে মনে হচ্ছিল পাহাড় সমান। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে অভ্যস্ত ওয়েস্ট ইন্ডিজের লেজের দিকের ব্যাটাররা যতই ঝড় তুলতে পারুন না কেন, বাজে ফর্মের চক্রে থাকা দলটির জন্য জয় অনেক দূরের পথই।
ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজ শেষ দুই ওভারে ২৪ রানের সমীকরণের সামনে এসে পড়ে। স্বাগতিকদের হাতে তখন ৩ উইকেট। ১৯তম ওভারে বোলিংয়ে আসা হাসান আলীর ওভার থেকে ক্যারিবীয়রা নেয় ১৬ রান। এই ওভারে একটি করে চার ও ছক্কা মেরেছেন রোমারিও শেফার্ড। ম্যাচ জয়ের খুব কাছাকাছি যখন এসে পড়ে ওয়েস্ট ইন্ডিজ, তখন শেফার্ডকে (১৫) এলবিডব্লিউ করে ধাক্কা দেন শাহিন শাহ আফ্রিদি। অষ্টম উইকেটে শেফার্ড-হোল্ডার গড়েন ১৬ বলে ২৯ রানের জুটি।
শেফার্ডের উইকেট হারানোর পর ম্যাচ আবার হেলে পড়ে পাকিস্তানের দিকে। শেষ বলে ওয়েস্ট ইন্ডিজ এসে পড়ে ৩ রানের সমীকরণের সামনে। তখনই শাহিনকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মেরে উইন্ডিজকে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় এনে দেন হোল্ডার। ম্যাচ শেষে হোল্ডারকে পিঠ চাপড়ে দিয়েছেন চেজ। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন হোল্ডার। ১০ বলে একটি করে চার ও ছক্কায় ১৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। বোলিংয়ে ৪ উইকেটের পাশাপাশি ধরেছেন দুটি ক্যাচ।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা। ওয়েস্ট ইন্ডিজের আগুনে বোলিংয়ে একটা পর্যায়ে তারা পরিণত হয় ৯.১ ওভারে ৪ উইকেটে ৫৩ রান। পঞ্চম উইকেটে সালমান ও হাসান নাওয়াজের ৩৯ বলে ৬০ রানের জুটিতে দিশা খুঁজে পায় পাকিস্তান। এই জুটি ভাঙার পর ধস নামে সফরকারীদের ইনিংসে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন নাওয়াজ। ৪০ বলের ইনিংসে চারটি ছক্কা ও একটি চার মারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার ৪ ওভারে ১৯ রান খরচ করে নিয়েছেন ৪ উইকেট।

2 Replies to “পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ,জিতল পাকিস্তান’”
Comments are closed.