বিপিএল নিয়ে অবশেষে বড় ঘোষণা এলো বিসিবির সভা শেষে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম জানালেন, ২০২৫-২৬ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের জন্য মে মাস নয় যথারীতি ডিসেম্বর-জানুয়ারি সময়সূচি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। তবে জাতীয় নির্বাচন সামনে থাকায় বিষয়টি নির্ভর করছে দেশের নিরাপত্তা পরিস্থিতির ওপর ।
বিসিবি জানিয়েছে, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের পরবর্তী আসর আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নতুন চক্রের এই আসরের জন্য একটি পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
বোর্ড সূত্রে জানা গেছে, এবারের আসর পরিচালনার জন্য একটি পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। এ নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।
নতুনভাবে বিপিএলকে ঢেলে সাজাতে চায় বিসিবি। এবার পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজিদের অংশগ্রহণের সুযোগ থাকছে, তবে সুনির্দিষ্ট মানদণ্ড পূরণ করলেই কেবল তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এ লক্ষ্যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সহায়তায় একটি নতুন আর্থিক ও বাণিজ্যিক মডেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, বিপিএলের দল সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। যেসব প্রতিষ্ঠান বিসিবির নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারবে, কেবল তাদের নিয়েই এবারের আসর আয়োজন করা হবে। মানহীন ফ্র্যাঞ্চাইজিকে জায়গা না দিতে এবার বিশেষ সতর্ক থাকবে বোর্ড।
সাধারণত বিসিবির অভ্যন্তরীণ কর্মকর্তারাই বিপিএল পরিচালনার দায়িত্ব পালন করতেন, তবে এবার ভিন্ন পথে হাঁটছে বোর্ড। বিপিএল কমিটিতে বাইরের বিশেষজ্ঞদেরও অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন সভাপতি আমিনুল। তিনি বলেন, স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে বিপিএল আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারে
সব মিলিয়ে, বিপিএলকে আরও পেশাদার, আকর্ষণীয় ও আন্তর্জাতিকমানের একটি লিগে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ বিসিবি। এবারের বিপিএল শুধু মাঠে নয়, মাঠের বাইরেও নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে—এমনটিই আভাস মিলেছে বিসিবি সভাপতির কথায়।

2 Replies to “বিপিএল কবে তা নিয়ে বড় ঘোষণা দিলেন , বিসিবি”
Comments are closed.