মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের

পাকিস্তানের তারকা পেসার হাসান আলী এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন,‘ঢাকা থেকে আসা মর্মান্তিক খবরে আমি গভীরভাবে শোকাহত। এত নিষ্পাপ প্রাণ অকালে চলে গেল। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার হৃদয় ও প্রার্থনা রইল। আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধরার তাওফিক দেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’

স্পিনার শাদাব খান লিখেছেন,‘বাংলাদেশে বিমান দুর্ঘটনার খবরটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের ও তাদের পরিবারের প্রতি আমার চিন্তা, প্রার্থনা ও গভীর সমবেদনা। আহতদের প্রতি রইল শুভকামনা।’ এছাড়া পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদির শোকবার্তায় লিখেন,‘হৃদয়বিদারক এবং মর্মান্তিক। দুর্ঘটনার শিকারদের জন্য প্রার্থনা। পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু ঘটুক এবং তাদের শক্তি ও সাহস কামনা করছি।’

পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার আলী লেখেন,‘ঢাকায় বিমান দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত সকলের জন্য হৃদয় থেকে প্রার্থনা। আল্লাহ যেন এই কঠিন সময়ে তাদের শক্তি ও আরোগ্য দান করেন। আমিন।

এনএএন টিভি