ক্লাবের সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের খবর, রুডিগারের চোট ‘সিরিয়াস’।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে রুডিগারকে। তবে এএস ও মার্কার দাবি, মাঠে ফিরতে আরেকটু বেশি সময় লাগবে ৩২ বছর বয়সী এই সেন্টারব্যাকের। স্পেনের এ দুই সংবাদমাধ্যম জানিয়েছে, ১০ থেকে ১২ সপ্তাহ মানে আড়াই থেকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হবে রুডিগারকে। গত জুনে জাবি আলোনসো রিয়াল কোচের দায়িত্ব নেওয়ার পর তার সময়ে এটাই প্রথম বড় ধরনের চোটের ঘটনা।
এএস জানিয়েছে, আঘাত পাওয়া জায়গায় ফোলা কমলে তাঁর আরও কিছু পরীক্ষা করা হবে। এতে আঘাত কতটা মারাত্মক, তা বুঝতে পারবে রিয়ালের মেডিকেল টিম। তখন বোঝা যাবে, রুডিগারকে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে। আপাতত প্রাথমিকভাবে ক্লাব মনে করছে, মাঠে ফিরতে রুডিগারকে অন্তত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

One Reply to “রুডিগারকে নিয়ে দুঃসংবাদ পেল রিয়াল”
Comments are closed.