বছরের পর বছর জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগদান সারলেন পর্তুগিজ সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে—বাম হাতে ঝলমলে এমারেল্ড কাট হীরার আংটি পরে হাসিমুখে ফুটে উঠেছেন তিনি।
জুয়েলারি বিশেষজ্ঞদের অনুমান, আংটির ওজন ১০-১৫ ক্যারেটের বেশি এবং মূল্য এক মিলিয়ন মার্কিন ডলারেরও উপরে। এর আভিজাত্য যেমন নজর কাড়ছে, তেমনই আলোচনায় এসেছে জর্জিনার ক্যাপশনও। তিনি লিখেন, “Yes I do. In this and in all my lives.”
৪০ বছর বয়সী রোনালদো এর আগে নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে ইঙ্গিত দিয়েছিলেন বিয়ের বিষয়ে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসে গেল, আংটির ঝলকানিতে স্বপ্ন বাস্তব রূপ নিল।
রোনালদো ও জর্জিনার প্রেম শুরু হয় ২০১৬ সালে, যখন জর্জিনা মাদ্রিদের এক বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। প্রথম দেখার পর থেকেই শুরু হওয়া এই সম্পর্ক এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত প্রেমকাহিনিতে পরিণত হয়েছে। বর্তমানে তারা একসঙ্গে পাঁচ সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন—নিজেদের সন্তানদের পাশাপাশি রোনালদোর আগের তিন সন্তানেরও অভিভাবক জর্জিনা।
বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় রয়েছে তাদের বিয়ে নিয়ে নানা প্রশ্ন—এটি কি হবে ঘনিষ্ঠদের নিয়ে ছোট পরিসরে, নাকি বিশ্বজোড়া আড়ম্বরপূর্ণ আয়োজন? যা-ই হোক, রোনালদো-জর্জিনার প্রেমকাহিনির নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, যা দেখার জন্য মুখিয়ে আরিয়ালে নিজের জায়গা কেন হারাচ্ছেন ভিনিসিয়ুসছে বিশ্বজুড়ে ভক্তরা।
