লেবাননকে উড়িয়ে শুরু স্বাগতিক কাতারের

এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে লেবাননকে উড়িয়ে দুর্দান্ত শুরু করেছে স্বাগতিক কাতার।

শুক্রবার (১২ জানুয়ারি) লুসলাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লেবাননকে ৩-০ গোলে বিধ্বস্ত করে স্বাগতিকরা।

দলের হয়ে আকরাম আফিফ ২টি গোল ও আলময়েজ আলী একটি গোল করেন।

২০২২ বিশ্বকাপের ফাইনালের ভেন্যু আইকনিক লুসাইল স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কাতার।

তবে ডেডলক ভাঙ্গতে সময় লাগে ৪৫ মিনিট। এতে করে বিরতির আগে উল্লাসে মাতে স্বাগতিক দর্শকরা।

বিরতি থেকে ফিরে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে স্বাগতিকরা। ম্যাচের ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আলময়েজ আলি।

এবার তার গোলের যোগানদাতা মোহাম্মেদ ওয়াদ। অতিরিক্ত সময়ে দলের তৃতীয় ও নিজের জোড়া গোল পূর্ণ করেন আকরাম আফিফ।

আগামী ১৭ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে খেলবে কাতার। একই দিন চীনের বিপক্ষে নামবে লেবানন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card