শিগগিরই স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন আর্জেন্টাইনদের

৩৬ বছরের শিরোপা খরা ঘুচেছে আর্জেন্টাইন কোচ স্কালোনির হাত ধরে। স্কালোনি আর্জেন্টিনার দায়িত্বে নিয়েছিলেন ২০১৮ সালে। এ বছরই তার আর্জেন্টিনা সাথে চুক্তি শেষ হওয়ার কথা।

তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, শিগগিরই স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন হতে যাচ্ছে।

যদিও প্রথমবার দায়িত্ব নেওয়ার সময় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন স্কালোনি। বিশেষ করে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাও তার ওপর আস্থা রাখতে পারেননি।

 

তবে ধীরে ধীরে আর্জেন্টাইনদের আস্থা অর্জন করে বন্ধুর পথকেই বন্ধু বানিয়ে বিশ্ব জয় করেছেন স্কালোনি। সাথে জয় করে নিয়েছেন আর্জেন্টাইনদের মনও।

এবার তাই স্কালোনিকেই কোচ হিসেবে রেখে দিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

Share this news as a Photo Card