৬ বছর পর আবারও সাকিব মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে গেলেন বাবা-মায়ের সঙ্গে ঈদ পালনে।
জাতীয় দলের খেলা নেই, আইপিএলেও যাননি, তাই ঈদুল ফিতর পালনে নিজের বাড়িতে চলে গেলেন সাকিব আল হাসান।
সর্বশেষ ২০১৭ সালে তিনি মাগুরায় ঈদ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার তিনি বাড়ি পৌঁছান।
পরিবার-স্বজন এবং বন্ধুদের সঙ্গে ঈদ কাটছে সাকিবের। তার বন্ধু খান নয়ন সাকিবের সঙ্গে বন্ধুদের আড্ডাবাজির একটা ছবি পোস্ট করেছেন ফেসবুকে।
বৃহস্পতিবার বিকালেই তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন।
এরপর শহরের একটি বিদ্যালয়ে এসএসসি-২০০৩ ব্যাচের ইফতার আয়োজনে যোগ দেন। সন্ধ্যায় আবারও বন্ধুদের সঙ্গে আড্ডা দেন সাকিব আল হাসান।
তবে ঈদের ছুটিতে সাকিব কাছে পাচ্ছেন না তার স্ত্রী উম্মে শিশির এবং তিন সন্তানকে। তারা সবাই আছেন যুক্তরাষ্ট্রে।
জানা গেছে, মাগুরায় ঈদ করা শেষে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন সাকিব।
এরপর আবারও জাতীয় দলের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়বেন বাংলাদেশ টি–টোয়েন্টি ও টেস্ট দলের এ অধিনায়ক।
আগামী মাসেই ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন:
- আগামী সপ্তাহে দ্বিতীয় মেয়াদে লড়াইয়ের ঘোষণা দেবেন বাইডেন
- শিবপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত
- কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে তিন তরুণ আহত
- রেকর্ড গড়ে অবসরে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
- আখেরি জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড়
- ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান
- দুমকিতে অবরুদ্ধ ৪ পরিবার, ঈদ আনন্দ অনিশ্চয়তায়
