কাতার বিশ্বকাপে চোট কাটিয়ে রুদ্রমূর্তিতে ফিরেছেন নেইমার।গতকাল কোরিয়ার বিপক্ষে গোলও করেছেন।নেইমারকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত তার ভক্তরা।
অথচ দুদিন আগেও নেইমারে সংশয়ে ছিলেন বিশ্বকাপে খেলা নিয়ে।
সোমবার ম্যাচশেষে নেইমার বলেন, ভয় লাগছিল। মনে হয়েছিল এবারের বিশ্বকাপটাই খেলা হবে না।
চোটের সময় যারা পাশে দাঁড়িয়েছিলেন তাদের ধন্যবাদ দিতে ভুল করেননি দ্যা ফেনোমেনন।
আমার বন্ধুরা, পরিবারের লোকজন আমার পাশে ছিল। যখন মনের জোর পেতাম না, তাদের থেকেই সেই জোরটা খুঁজে পেতাম।
এ পর্যন্ত ১২৩ ম্যাচে ৭৬ গোল করেছেন নেইমার। ব্রাজিলের হয়ে সব থেকে বেশি গোল করার নজির রয়েছে পেলের। ৭৭ গোল করেছেন তিনিও। নেইমারের তার থেকে একটি গোল দূরে। এই বিশ্বকাপেই পেলেকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তার কাছে।
নেইমার বলেন, এখন আমার গোড়ালিতে ব্যথা নেই। ভালো খেলেছি। তবে আরও ভালো করার জায়গা রয়েছে। আমরা সেই চেষ্টাটাই করব। আমরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছি। আর তিনটি ম্যাচ বাকি। বিশ্বকাপ জয়টাই এখন আমাদের লক্ষ্য। আশা করি ফাইনাল অবধি আমরা নাচতে পারব।’
কোরিয়ার বিপক্ষে প্রথম গোলের পর নাচতে দেখা গিয়েছিল নেইমারদের। প্রতিটা গোলের পরেই একেক রকম উদযাপন করার কথা বলেছিল ব্রাজিল। সেটিই দেখা গেছে এবারের বিশ্বকাপে। ফাইনাল পর্যন্ত সেই নাচ নাচতে চাইছেন নেইমাররা।
