শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য কয়েক দিন আগেই নারীদের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই লক্ষ্যে তরুণদের নিয়ে গড়া টাইগ্রেসরা আজ শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
রুমানা আহমেদ, সালমা খাতুনদের মতো পরীক্ষিত ক্রিকেটারদের ছাড়াই তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে শ্রীলঙ্কার বিমান ধরেছে নিগার সুলতানার দল।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ তেমন খেলার সুযোগ পায় না বাংলাদেশ।
এখন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে কেবল একটিই ওয়ানডে খেলেছে টাইগ্রেসরা, যেখানে হারের মুখ দেখেছে জাহানারা আলমরা।
২৯ এপ্রিল শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ২ ও ৪ মে। ৯ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১২ মে। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ৭ মে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), মুর্শিদা খাতুন, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা,
সোবহানা মুস্তারি, ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া ও সুলতানা খাতুন।
আরও পড়ুন:
- ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল থেকে নবজাতক গায়েব
- গণপরিবহনে চাঁদাবাজি কালে তিন চাঁদাবাজ গ্রেফতার
- সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু
- আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেন
- রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছালেন প্রধানমন্ত্রী
- আগস্টের মাঝামাঝিতে এইচএসসি-সমমান পরীক্ষা: শিক্ষামন্ত্রী
এন এ এন টিভি

Comments are closed.