জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদারের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান এর টোকিওতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের
একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান।
বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর ১৫ দিনের সরকারি সফরে তিন দেশ সফর করবেন।
প্রথমে তিনি টোকিওতে যাত্রাবিরতি করবেন, এরপর তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাবেন।
এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি বাংলাদেশ সময় সকাল ৭টা ৫৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
শেখ হাসিনা ২৫ থেকে ২৮ এপ্রিল জাপানে অবস্থান করবেন।
জাপান সফরের দ্বিতীয় দিন দেশটির সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিকেলে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন শেখ হাসিনা। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেয়া হবে।
সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক হবে।
জাপান সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষাসহ ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।
আরও পড়ুন:
- ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল থেকে নবজাতক গায়েব
- গণপরিবহনে চাঁদাবাজি কালে তিন চাঁদাবাজ গ্রেফতার
- সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু
- আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেন
- রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছালেন প্রধানমন্ত্রী
- আগস্টের মাঝামাঝিতে এইচএসসি-সমমান পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কৃষকের
- বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

Comments are closed.