এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩০শে আগস্ট মাঠে গড়াবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এ সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠে বসেই সর্বনিম্ন ১৫০ টাকায় ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।
এই সিরিজটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। টিকিট পাওয়া যাবে বিসিবির অফিশিয়াল প্ল্যাটফর্মগুলোতে, যার মধ্যে রয়েছে ওয়েবসাইট gobcbticket.com.bd এবং বিসিবি টিকিট অ্যাপ।
