শাদাব খান পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির রেকর্ড ভেঙে দিয়েছেন । এজন্য শাদাবকে অভিনন্দন জানিয়েছেন আফ্রিদি।
আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে পূর্বসূরিকে টপকে যান শাদাব খান;
স্পর্শ করেন একশ উইকেটের মাইলফলক। এতদিন পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছিল শহিদ আফ্রিদির।
দারুণ এ পারফরম্যান্সের জন্য শাদাবকে অভিনন্দন জানিয়েছেন আফ্রিদি।
সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচে আফগানদের ৬৬ রানে হারানোর পথে ১৩ রানে ৩ উইকেট নেন শাদাব।
এতে আফ্রিদির রেকর্ড তো ভাঙেনই, পাশাপাশি আরেকটি কীর্তিও গড়েন এই লেগ স্পিনিং অলরাউন্ডার।
শাদাব খান এখন পাকিস্তানের একমাত্র বোলার,
যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ উইকেট নিয়েছেন।
এ সংস্করণে ৮৭ ম্যাচে তার মোট শিকার ১০১ উইকেট। পূর্বসূরি আফ্রিদির সংগ্রহ ৯৮ উইকেট। তিনি খেলেছিলেন ৯৯টি ম্যাচ।
বাবর আজমের অনুপস্থিতিতে এ সিরিজে নেতৃত্ব দেন শাদাব।
ব্যাট হাতেও অবদান রাখেন তিনি। ৫ চারে ১৭ বলে করেন ২৮ রান।
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কারও যায় তার ঝুলিতে।
মঙ্গলবার টুইট করে শাদাবকে স্তুতিতে ভাসান আফ্রিদি। বলেন, ‘অভিনন্দন শাদাব খান।
তুমি আমার রেকর্ড ভেঙে দিয়েছ।
পাকিস্তানের দুর্দান্ত একজন পারফর্মার তুমি এবং আমি তোমার আরও সাফল্য কামনা করি।’
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হার আগেই নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের।
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে এদিন ২ ছক্কা ও ৪টি চারে ৪৯ রান করেন সাইম আইয়ুব।
ইহসানউল্লাহ চমৎকার বোলিংয়ে ২৯ রানে ৩ উইকেট নেন।
২০ বছর বয়সি দুই তরুণ নিজেদের মেলে ধরতে পারায় সন্তুষ্ট আফ্রিদি।
এ প্রসঙ্গে টুইটারে বলেন, ‘দারুণ একটি জয় পেয়েছে পাকিস্তান।
সাইম ও ইহসানউল্লাহ নিজের প্রতিভা দেখাতে পারায় ভালো লাগছে। তরুণদের সমর্থন দিয়ে যেতে হবে আমাদের।’
আরও পড়ুন:
- সম্পর্কের ভাঙনের পর পিকের পরকীয়ার মন্তব্য শাকিরার
- বাজারে ব্রয়লার মুরগির ৭০ টাকা দাম কমে ২০০ টাকায় বিক্রি
- সৌদি আরবে ওমরাহযাত্রী নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
- রমজানে বড় ভাইকে দাওয়াত না দেওয়ায় স্ত্রীকে তালাক
- মাইক্রোসফটের আবারও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা
- দেশে বেকারের সংখ্যা কমেছে ৭০ হাজার
- বাদীকে বিয়ে করে ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক এমপি
- নারায়ণগঞ্জে জাতীয় পার্টির কর্মী সম্মেলন ও ইফতার পার্টি
- সৌদি প্রবাসি যুবক হান্নানের খোঁজে দিশেহারা পরিবার
