রমজানে বড় ভাইকে দাওয়াত না দেওয়ায় স্ত্রীকে তালাক

রমজানের প্রথম দিনে বড় ভাইকে ইফতারের দাওয়াত না দেওয়ায় স্ত্রীকে তালাক দিয়েছে একজন মিশরীয় নাগরিক।

স্ত্রী জানিয়েছেন, বাড়িতে গোপনীয়তা বজায় রাখতে তার স্বামীর অক্ষমতা ও তার বড় ভাইয়ের নেতিবাচক প্রভাবই তাদের বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ।

এই দম্পতির সাত বছর ধরে বিয়ে হয়েছে। তাদের একটি ছেলে এবং দুটি মেয়ে সন্তান রয়েছে।

বড় ভাইয়ের সঙ্গে তার স্বামীর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন এই নারী।

কারণ তার স্বামীর ওই ভাইয়ের নারীদের সঙ্গে অন্যায় আচরণ, একাধিক বিয়ে ও তালাক দেওয়ার ইতিহাস রয়েছে।

তিনি মনে করেন, তার স্বামী ওই ভাইয়ের কাছ থেকে একই ধরনের ব্যবহার শিখতে পারেন এবং একই ধরনের ব্যবহার তার সঙ্গে করতে পারেন।

উদ্বেগ প্রকাশ করে এই নারী আরও বলেন,

তার স্বামী তার ভাইয়ের সঙ্গে তাদের জীবনের আর্থিক এবং পারিবারিক বিষয়সহ সব বিষয়ে পরামর্শ করেন।

এতে তাদের সংসারের ব্যক্তিগত বলে কোনো বিষয় থাকে না এমনকি ভাইকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে না পারার কারণেই মূলত স্বামীর সঙ্গে বিবাদ বাড়ে তার।

প্রথম রোজায় ভাই ও তার নববধূকে দাওয়াত দেওয়ার জন্য জোরাজুরি করেন স্বামী।

কিন্তু স্ত্রী শুধু ছেলে-মেয়েদের সঙ্গে ইফতার করতে চান। এ নিয়েই তাদের মধ্যে ঝগড়া হয়।

কোনোভাবেই স্বামীর ভাইকে দাওয়াত দিতে রাজি হয়নি স্ত্রী।

এরপর স্ত্রী ভালো মানুষ নন উল্লেখ করে স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলেন স্বামী। পরে স্ত্রী বাপের বাড়ি চলে যান।

ঘটনার তিন সপ্তাহ পর তালাকের চিঠি পান স্ত্রী।

সূত্র: গালফ নিউজ।

Share this news as a Photo Card