টি-টোয়েন্টি সিরিজের জয়রথ এবারও ধরে রাখতে চায় উজ্জীবিত সাকিব বাহিনী। তবে ম্যাচ শুরুর আগের দিনের অনুশীলনটা হলো কিছুটা ঢিলেঢালা।
আরও পড়ুন: হায়দরাবাদে একসাথে পরিবারের চার সদস্যের ‘আত্মহত্যা’
অধিনায়ক সাকিব আল হাসান, ওপেনার লিটন দাস আর অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ছিলেন না আজ রোববারের অনুশীলনে।
যেহেতু অধিনায়ক সাকিব অনুশীলনেই আসেননি, তাই টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে স্বাগতিকদের হয়ে অফিসিয়াল প্রেস মিটে কথা বললেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আরও পড়ুন: ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করা হবে’
তবে সাকিব সম্প্রতি শেষ অনুশীলন প্রায়ই মিস করছেন। এর আগেও সাকিব সিলেটে শেষ দুই ওয়ানডের আগের দিন প্র্যাকটিসে ছিলেন না। দু’দিনই তিনি ঢাকায় কোন না কোন বাণিজ্যিক অনুষ্ঠানে ব্যস্ত সময় কাটিয়েছেন। সন্ধ্যার ফ্লাইটে সিলেট গিয়ে রাতটুকু বিশ্রাম নিয়ে পরদিন মাঠে নেমেছেন।
আরও পড়ুন: যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম, তা বাস্তবায়িত হয়নি : ফখরুল
তবে অনুশীলন না করলেও সাকিবের পারফরমেন্স চোখ ধাধানো। সাকিব মাত্র ৭ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের ১০ম শতরান হাতছাড়া করেছেন।
কাজেই সিরিজের আগের দিন তার অনুশীলন না করা নিয়ে সমালোচকরা নিশ্চুপ।
আরও পড়ুন: স্বাধীনতার লক্ষ্য অর্জনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
এছাড়া, সাকিবের পক্ষে আজ অনুশীলন না করার একটি যুক্তি অবশ্য ছিল।
রোববারের অনুশীলনটা একদম পুরোদস্তুর সিডিউল সিরিয়াস ও পূর্ণাঙ্গ প্র্যাকটিস সেশন ছিলও না। অনেকটা ঐচ্ছিক অনুশীলনের মত, যার ইচ্ছে এসেছেন। যার ইচ্ছে আসেননি।
