যথাযোগ্য মর্যাদায় নরসিংদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী কর্মসূচীর মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল
প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী ভবন, দোকানপাট ও বাড়ী-ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

ভোরে জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রাঙ্গনে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান,
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম,নরসিংদী পৌরসভা মেয়র আমজাদ হোসেন বাচ্চু,
জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন ও সাধারন সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী,
জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, সাবেক সহকারী কমান্ডার লস্কর আলী,গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ আফসার উদ্দিন,
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী খন্দকার তোফাজ্জল হোসেন,এলজিইডির সিনিয়র প্রকৌশলী তোফাজ্জল হোসেন,
পৌরসভা নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনির,সড়ক ও জনপদ বিভাগ সহকারী প্রকৌশলী সাইদুর রহমান,
নরসিংদী জেলা পরিষদ সহকারী প্রকৌশলী নুর ই ইলহাম, নরসিংদী পৌরসভা সহকারী প্রকৌশলী কৃষ্ণ দয়াল রায় সহ অন্যান্য সদস্যবৃন্দ,
সম্মিলিত সামাজিক আন্দোলন ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর পক্ষে রঞ্জিত কুমার সাহা,
জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল ৮ টায় নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,
জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক আবু নাইম মোহাম্মদ মারুফ খান।
এসময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠন উপস্থিত ছিলেন। এছাড়াও নরসিংদী জেলা আওয়ামী লীগ,
যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধালীগ সহ বিভিন্ন সংগঠন কর্মসূচী গ্রহণ করা হয়। অপর দিকে বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি,
মিলনায়তনে শিশুদের জন্য মুক্তযুদ্ধ বিষয়ক প্রবন্ধ রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
বিভিন্ন সিনেমা হলে বিনা টিকেটে ছাত্র ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনী,
জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল ছিল উল্ল্যেখ যোগ্য।
আরও পড়ুন:
