মহাকাশে আমেরিকাকে টপকাতে এবার জ্বলন্ত সূর্যের ভিতরে উঁকি দেওয়ার জন্য বিশ্বের বৃহত্তম সোলার টেলিস্কোপ গ্রুপ প্রস্তুত করেছে চীন। এই টেলিস্কোপগুলো সাজানো হয়েছে ৩.১৪ কিলোমিটার গোলকের আকারে। এটি তৈরির জন্য ডিস ব্যবহার করেছে প্রায় ৩১৩টি। মহাবিশ্বে নজর রাখার পাশাপাশি সূর্যের আচরণের পরিবর্তনে পৃথিবীতে কী প্রভাব পড়ে, তা এর সাহায্যে জানতে পারবে চীন।
প্রতিবেদনে জানা যায়, চীন তাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ডাওচেং সোলার রেডিও টেলিস্কোপ তৈরি করেছে। যার প্রস্থ ১৯.৭ ফুট এবং এটি ৩১৪ কিলোমিটারজুড়ে বিস্তৃত একটি বৃত্ত তৈরি করে।

এ ছাড়াও এই চীনা টেলিস্কোপটি সৌর ঝড় এবং করোনাল ভর নির্গমন পর্যবেক্ষণ করতে সক্ষম হবে, যা পৃথিবীতে ইলেকট্রনিক্সকে প্রভাবিত করে এবং মারাত্মক প্রভাব ফেলতে পারে। করোনাল ভর ইজেকশন বা সিএমই হলো সূর্যের পৃষ্ঠের সবচেয়ে হিংসাত্মক বিস্ফোরণ। এতে ঘণ্টায় কয়েক মিলিয়ন মাইল বেগে মহাকাশে এক বিলিয়ন টন পর্যন্ত পদার্থ বের হতে পারে।
যদি এই পদার্থগুলো পৃথিবীর দিকে আসে, তবে এটি পাওয়ার গ্রিড, টেলিযোগাযোগ, মহাকাশে প্রদক্ষিণ করা স্যাটেলাইট এবং মহাকাশচারীদের নিরাপত্তাকেও বিপন্ন করবে। সম্প্রতি চীন তার মহাকাশ স্টেশনে নতুন ক্রু সদস্যদের পাঠিয়েছে।
এই টেলিস্কোপ তৈরির সঙ্গে জড়িত বিজ্ঞানী উ লিন টেলিস্কোপ সম্পর্কে বলেন, পৃথিবীর দিকে সৌর ঝড় আসবে কি না; তা আমরা এখন বলতে পারি। যদি একটি সৌর ঝড় পৃথিবীর কাছে আসে এবং আমাদের কাছে পৌঁছায়, আমরা আগে থেকেই সতর্ক করতে সক্ষম হব। আর এভাবেই মহাকাশ সম্পর্কে আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব হবে।
