বাজারে আসছে অ্যাপলের ট্যাবলেট কম্পিউটার আইপ্যাড প্রো

বাজারে আসছে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্যাবলেট কম্পিউটার আইপ্যাড প্রো।

ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কোম্পানির নিজস্ব এম২ সিলিকন চিপসেট। আট কোরবিশিষ্ট এম২ চিপসেট আগের এম১ চিপসেটের তুলনায় ১৫ গুণ দ্রুতগতির বলে দাবি করেছে অ্যাপল। এ চিপে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা। এ ছাড়া ১০ কোর জিপিইউ দেবে আগের সংস্করণের চেয়ে ৩৫ গুণ দ্রুতগতির গ্রাফিক্স সুবিধা। ইউরোপীয় ইউনিয়ন তার বাজারে আগামীতে ইউএসবি সি পোর্ট ছাড়া কোনো ডিভাইস ছাড়ার অনুমোদন দেবে না।

এ বিষয়টি মাথায় রেখে অ্যাপল নতুন আইপ্যাডে ইউএসবি সি পোর্ট যুক্ত করেছে। এ ছাড়া গতিময় ইন্টারনেট সংযোগের জন্য রয়েছে ওয়াইফাই ৬ই সমর্থন। অ্যাপল পেন্সিলের অভিজ্ঞতা দিতে রয়েছে ‘হোভার’ সুবিধা। নতুন আইপ্যাড প্রো ১১ ইঞ্চি এবং ১২.৯ ইঞ্চির সংস্করণে এসেছে। উভয় ডিভাইসে রয়েছে প্রমোশন সুবিধা ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট। সামনে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। পেছনে থাকছে ১২ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর ও ১০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।অ্যাপল দাবি করছে, ওয়াইফাই সংযোগে টানা ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে নতুন আইপ্যাড প্রো। এ ছাড়া পরিচালনার ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ১০ শতাংশ এবং ৫০ শতাংশ অধিক ইউনিফায়েড মেমোরি ব্যান্ডউইডথ রয়েছে।

Share this news as a Photo Card