২০২৩ সালে আইফোন ১৫ বাজারে আনছে অ্যাপল

বিশ্বখ্যাত জাপানি প্রতিষ্ঠান সনির তৈরি ক্যামেরা নিয়ে ২০২৩ সালে আইফোন ১৫ বাজারে আনছে অ্যাপল। সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি তাদের কাজ শুরু করেছে।

জানা গেছে, নতুন এই সিরিজের ক্যামেরাগুলো সনির নাগাসাকি কারখানায় তৈরি হবে। এ ছাড়াও থাকছে অ্যাডভান্সড সেন্সর। সেন্সরের প্রতিটি পিক্সেলে থাকবে সাধারণ সেন্সরের তুলনায় দ্বিগুণ স্যাচুরেশন সিগন্যাল লেভেল। যার ফলে ছবিতে ওভার এক্সপোজ অথবা আন্ডারএক্সপোজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে। পাশাপাশি আলোর বিপরীতে দাঁড়িয়ে ছবি তুললেও ছবি হবে স্পষ্ট।

অন্যদিকে আইফোন ১৫ প্রোতে থাকবে এইট পি লেন্স। আরও থাকবে আইফোন ১৫ আল্ট্রা মডেলে ১০এক্স টেলিফটো ক্যামেরা। সেখানে পেরিস্কোপ লেন্স ব্যবহার করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card