প্রতারণার মামলায় বিতর্কিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২২ মে) নোবেলের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে আবেদন করলে উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন আসামির জামিন মঞ্জুর করেন।
মুক্তি পেয়ে নোবেল হাজতখানা থেকে বের হয়ে আসেন। এরপর বিকাল ৫টা ৩৫ মিনিটে গণমাধ্যমে তিনি জানান,
‘উত্তরবঙ্গের প্রোগ্রাম নিয়ে একটি ভুল বুঝাবুঝি হয়েছিল। আমি কথা দিলাম উত্তরবঙ্গে গিয়ে পরবর্তীতে প্রোগ্রাম আমি আবার করে দিয়ে আসবো। আপনারা আবার নিউজ করবেন; যা হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি।’
এর আগে, শনিবার (২০ মে) জামিন নামঞ্জুর করে তার এক দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন আদালত। একই দিন সকালে নোবেলকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার দেখানো হয় এই গায়ককে।
ঘটনা সূত্রে জানা গেছে,
‘অগ্রিম ১ লাখ ৭২ হাজার টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় নোবেলের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।’
মামলার অভিযোগে বলা হয়েছে,
‘গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট এক লাখ ৭৫ হাজার টাকা চুক্তি করা হয়।
পরে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টেসহ সর্বমোট এক লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন তিনি।
আরও পড়ুন :
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- কুড়িগ্রামে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে সফলতা পেয়েছেন
- যুবকের প্যান্টের পকেট থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার
- ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪০ জন ভর্তি
- নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লাঠি মিছিল
- বাকপ্রতিবন্ধী গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ; যুবক গ্রেফতার
- প্রতারণার মামলায় নোবেলের জামিন মঞ্জুর
- স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান নোবেল
- সীতাকুণ্ডে স্বীকৃতি পেল পরিবেশবান্ধব শিপইয়ার্ডের
- পরোয়ানা ছাড়াই মজনুকে গ্রেফতার: ফখরুল
- গায়ক নোবেলকে কারাগারে আটক রাখতে চায় পুলিশ
- মতলব উত্তরে গরমে তালের রসের কদর বেড়েছে
- চুয়াডাঙ্গায় হেরোইন বিক্রির অপরাধে নারীর যাবজ্জীবন
- মণপ্রতি ৪০০ টাকা পেঁয়াজের বাজারে আগুন
- গাড়ি প্রতি ২০০ টাকা ঘুস নেন সার্জেন্ট মাহফুজ!
- ‘পমপম’ গ্রুপে হাজারো তরুণীর অন্তরঙ্গ ছবি-ভিডিও

Comments are closed.