বরফ পানিতে ডুব দিলেন সাহসী অভিনেত্রী রাকুলপ্রীত

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাকুলপ্রীত সিং। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে  প্রিন্টেড বিকিনি পরে রাকুল একটি বরফ পুকুরে ডুব দিতে দেখা যাচ্ছে । 

প্রসঙ্গত,  অক্ষয় কুমার থেকে শুরু করে অজয় দেবগণসহ বলিউডের নামী তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সামনেই ‘ ইন্ডিয়া-টু’তে ফের দেখা যাবে তাকে।

শুধু অভিনয় নয়, তার নাম বারবার আসে চর্চায়। মাদক-কাণ্ডেও জড়িয়েছিল নাম। তবে অভিনেত্রী সম্পর্কে তেমন কোনো খারাপ তথ্য পাওয়া যায় না। এছাড়া, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রাকুলের নামও সামনে এসেছিল।

সম্প্রতি পোষ্ট করা ইনস্টাগ্রামের এই ভিডিওতে দেখা যাচ্ছে, মাইনাস ১৫ ডিগ্রি টেম্পারেচারে বরফ ঘেরা এক পাহাড়ে বরফ গলা জমা জলে ডুব দিচ্ছেন তিনি। হাড় কেঁপে যাওয়ার কথা। তবে দিব্যি ডুব দিয়ে উপরে উঠে এলেন রাকুল। একটুও কাঁপুনি নেই, একদম যেনো সুপার ওম্যান তিনি।

আসলে রাকুল ক্রাইয়োথ্রেরাপি নিচ্ছিলেন। শরীরের ব্যথা বা টিস্যুর ট্রিটমেন্টের জন্য এই ট্রিটমেন্ট করা হয়। নিজেকে আরও হেলথি থাকতেই এই ট্রিটমেন্ট।

কিন্তু মাইনাস ১৫-তে বরফ পানিতে ডুব! এটা যেনো একটু বাড়াবাড়িই করে ফেলেছেন বলে মনে করছেন তার ভক্তেরা। তবে আপাতত এই ভিডিও ভাইরাল।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card