কক্সবাজারের ঈদগাঁওতে সিংগেল ডিজিট ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে ৬০ জন শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দিলেন ইসলামী ছাত্র শিবির, ঈদগাঁও উপজেলা শাখা।
১০ই জানুয়ারী জুমাবার সকাল ১০টার দিকে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের সূচনা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা শিবির সভাপতি শাহিদ মোস্তফা বলেন, দেশ এবং জাতি গঠনে মেধাবী শিক্ষার্থীদের বিকল্প নেই। কৃতি শিক্ষার্থীদের সম্মাননার মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহ এবং প্রেরণা জোগাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় প্রস্তুত।
এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শিবির সভাপতি লায়েক ইবনে ফাজেল, ছাত্র নেতা অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন,ঈদগাঁও আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাজমুস সাকিব,এডভোকেট শেখ আহাম্মদ ফারুকী ও কলেজ সভাপতি আবদুল্লাহ প্রমূখ।
