বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না; বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। সোমবার (৯ মার্চ) নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নরসিংদী স্টেডিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে নরসিংদী জেলা বিএনপির ইফতার দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩(শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড.আবদুল মঈন খান বলেন, দীর্ঘ সংগ্রাম ও ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি। তিনি আরও বলেন, এই আন্দোলনে নেতৃত্ব ও দিক নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। তিনি বলেন, এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে সরকার সামাজিক সুশৃঙ্খলা, মানুষের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক মুক্তিসহ জনগণের সব অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করবে বিএনপির সরকার।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীসহ সারা দেশকে এগিয়ে নেওয়া হবে এবং জনগণের কল্যাণে কাজ করা হবে। নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করা হবে। তিনি আরোও নরসিংদী জেলা বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার। দলের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব বা সংঘাত নেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৫(রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির এমপিদের প্রথম সভায় কঠিন হুশিয়ারী দিয়ে বলেছেন কারো কারণে দলের কোন ক্ষতি যেন না হয়। আগামী দিনে আমাদের কোন এমপি, মন্ত্রীর কারনে আমাদের দলের ক্ষতি বা অন্যায় অপরাধ দুর্নীতি অনিয়ম হইলে কোথাও কোন স্থান দিবে না, আমাদের অন্যায় অপরাদের কারনে কোন মাপ পাবেন না। দল থেকে বহিষ্কার করা হবে। ফইজধারী অপরাধ হলে আইনের হাতে তুলে দেওয়া হবে। প্রধীনমন্ত্রী তারেক রহমানের কঠিন নির্দেশ অন্যায় অপরাদীদেরকে কোন ছাড় দেওয়া হবে না। এমপি,মন্ত্রীরা প্রশাসনের মাধ্যমে দলের নেতাকর্মীরা যৌথভাবে নতুন ঝংলাদেশ গড়তে, সঠিক দায়িত্ব পালন করতে হবে। তিনি আরো বলেন,নরসিংদীর ৫টি আসনেই আপনাদের ত্যাগ ও অনেক কষ্টের পর এমপি পেরেছি। ছাত্র জনতা আন্দোলনের কারনে শেখ হাসিনা পতনের হয়েছে । পতনের পর আজকে নরসিংদী ইতিহাসের সবচেয়ে বড় ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কারণে আমরা ১৭ বছর পর এত সুন্দর অনুষ্ঠান করতে পেরেছি। যাদের কারনে নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকে আমরা সব সময় শ্রদ্ধা ও স্বরন করব। আন্দোলনে শহীদ আহত নির্যাযিতদের রক্তের বিনিময়ে আজ তারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা যেন শহীদ আহত নির্যাযিত ভাই বোনদেরকে ভুলে না যায়। আমরা তাদেরকে আজীবন শ্রদ্ধা সম্মান করে যাবো। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশে আমরা বিএনপি পরিবারের মাধ্যমে সারা বাংলাদেশের শহীদ আহত নির্যাযিত পরিবারের মধ্যে ব্যাপক সাহায্য সহযোগিতা করা হয়েছে। শহীদ ও আহতদের পরিবারের পাশে দাড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের এ কাজ চলমান আছে, সব সময় এ কাজ চলমান থাকবে। আমাদের মানবিক উন্নত বাংলাদেশ গড়তে হবে। আধুনিক উন্নত দেশ গড়তে হলে সমাজ থেকে যে কোন মূল্যে সন্ত্রাস, চাঁদাবাজী, দুর্নীতি, অনিয়ম, মাদক নিমূল করে অন্যায় অত্যচার অপরাধ মুলক কর্মকান্ড বন্ধ করতে হবে। দলের নেতাকর্মীরা প্রতিটি এলাকা থেকে মাদক ব্যবসায়ী অথবা মাদক সেবনকারীদের নামের তালিকা তৈরি করে মাদক নিমূল করতে হবে। অপরাধীদেরকে আইনে হাতে তুলে দিতে হবে। ভাবমর্তি উন্নত করে দলের সম্মান রক্ষা করতে নেতাকর্মীরা ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী ড্রিম হলি পার্ক এর ব্যবস্থাপক বাবু প্রবীর কুমার সাহা,আমানত শাহ লুঙ্গির মালিক হেলাল মিয়া, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, নরসিংদী প্রেস ক্লাব সভাপতি মাখন দাস ও সেক্রেটারী আসাদুজ্জামান পলাশ। এছাড়া আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি এম এ ভিপি জলিল, সহ-সভাপতি বিজি রশিদ নওশের,জেলা বিএনপি’র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি ও সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি এড.আব্দুল বাছেদ ভূঁইয়া, সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি ফাইজুর রহমান,সহসভাপতি খবিরুল ইসলাম বাবুল, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, বাংলাদেশ ট্রাকবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন মৃধা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহজান মল্লিক,যুগ্ম সম্পাদক এম এন জামান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক সিআইপি রাশেদুল হাসান রিন্টু, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভূঁইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদ, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, জেলা বিএনপি’র উপদেষ্টার হযরত আলী ভূঁইয়া, জেলা বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক একেএম জাহাঙ্গীর আলম বাদল, জেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া, জেলা বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা বিএনপি’র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, জেলা বিএনপি’র সহ-কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন,নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা বিএনপি’র সদস্য ইফতেখার আহমেদ ভুইয়া ইতিু, জেলা বিএনপি’র সদস্য আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপি’র সদস্য সাইফুল ইসলাম সোহেল, জেলা বিএনপি’র সদস্য মাহফুজুল ইসলাম, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সেক্রেটারী সাইফুল ইসলাম পলাশ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বাতেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আসাদুর রহমান মিলন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাখায়াত হোসেন সরকার, জেলা বিএনপি নেতা শাজাহান সরকার সুহাগ, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক বর্মণ প্রিন্স, জেলা মহিলা দল সভাপতি এড.উম্মে ছালমা মায়া ও সেক্রেটারি ছালমা আক্তার স্বপ্না, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধান, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসাদ, রায়পুরা উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, উপজেলা বিএনপির সদস্য ডা.মাহাবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য জাপানি শহীদ, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম সরকার,রায়পুরা পৌর সভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক সভাপতি আক্তার হোসেন ও সেক্রেটারী ইয়াকুব আলী, উপজেলা মহিলা দল সভাপতি আফরিন আসাদ, মরজাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: কবির হোসেন, জেলা যুবদল কৃষিবিষয়ক সম্পাদক শোহরাফ হোসেন মুন্না, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান শাহীন মাষ্টার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন ভুইয়া, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আলকাছ মিয়া, রায়পুরা সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সেক্রেটারী আমির হোসেন আমু, উপজেলা তাঁতী দলের সভাপতি হুররজ মোল্লা ও সেক্রেটারী শেখ আলমগীর হোসেন, রায়পুরা পৌর তাঁতী দলের সভাপতি ডা: শহিদুল ইসলাম ও সেক্রেটারী মো: বাদল মিয়া,রায়পুরা পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আক্তার সহ বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের প্রায় তিন হাজার নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
