সাতক্ষীরার তালায় ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মশিয়ার রহমান।
শুক্রবার (১২ জানুয়ারী) বিকালে তালা প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সরদার মশিয়ার রহমান বলেন, ছাত্ররাজনীতির মাধ্যমে আমার রাজনীতিতে পদার্পণ। আমি দীর্ঘদিন তালা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি।
এরপর ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করি। এসময় দলমত নির্বিশেষের ভোটে ব্যাপক ব্যবধানে জয়লাভ করি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি। আমি একজন সাংবাদিক বান্ধব মানুষ। আপনাদের সুখে দুঃখে আমি পাশে ছিলাম। এই কর্মকাণ্ডে আমি আপনাদের পরামর্শ, সমর্থন ও সহযোগীতা কামনা করি।
তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুল ইসলাম, সহ-সভাপতি এম এ ফয়সাল, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, তালা রিপোটার্স ক্লাবের অর্থ সম্পাদক কে এম শাহীনুর রহমান, তালা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অর্জুন বিশ্বাস, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, ক্রিড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সদস্য কাজী লিয়াকত হোসেন, তাপস সরকার, শেখ বিল্লাল হোসেন, সুমন রায় গনেষ, মুকুল হোসেন প্রমুখ।
এর আগে তিনি বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠান করে মুসুল্লিদের সহযোগীতা কামনা করেন এবং জুম্মার নামাজের পরে পিতা-মাতার কবর জিয়ারত করে নির্বাচনের মূল আনুষ্ঠানিকতা শরু করেন।
আরও পড়ুন :
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ব্যারিস্টার সুমনের শ্রদ্ধা
- অভিনেত্রী হিমুর মৃত্যু, প্রতিবেদন দাখিল ১৪ ফেব্রুয়ারি
- ৫ মাস পর বিকালে বাসায় ফিরছেন খালেদা জিয়া
- এক বছরে ৭২টির বেশি সোলার পাওয়ার প্রকল্প বাস্তবায়ন হুয়াওয়ের
- ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- কেন্দ্রীয় আ.লীগ নেতা আফজালের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
- নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় বিকালে
- ১১০ বোতল ফেন্সিডিল (মাদকদ্রব্য) সহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
- মায়ের সঙ্গে ভোট দিলেন পুতুল, সেলফি তুললেন রাদওয়ান মুজিব
- নির্বাচনের মাধ্যমে পঞ্চমবারের মতো ক্ষমতা নিশ্চিত করছেন শেখ হাসিনা: দ্য গার্ডিয়ান
