নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আয়োজিত এ মেলায় বিভিন্ন ধরনের কুটির শিল্পের পণ্য ও নামিদামি সামগ্রী কিনতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
মেলার উদ্বোধনের পর থেকেই দর্শনার্থী ও ক্রেতাদের আনাগোনায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই মেলায় ঘুরতে আসেন। পাশাপাশি নিজেদের পছন্দের পণ্যসামগ্রী কেনাকাটায় ব্যস্ত সময় পার করেন ক্রেতারা।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে রায়পুরা পৌরসভা মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ওয়াটসন গ্রুপের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা।
রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল মেলার গুরুত্ব তুলে ধরে বলেন, কুটির শিল্প ও পণ্য মেলা স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করে। এ ধরনের আয়োজন ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান বিকাশে ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেলার মাধ্যমে ক্রেতারা দেশীয় পণ্য কেনার সুযোগ পাবেন এবং উদ্যোক্তারা তাঁদের পণ্যের পরিচিতি বাড়াতে পারবেন।
মাসব্যাপী এ মেলায় কুটির শিল্পের বিভিন্ন পণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদর্শন ও বিক্রির আয়োজন করা হয়েছে।
মেলাটি রায়পুরার স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে বলে আয়োজকেরা আশা করছেন।
এ সময় আরো বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা,রায়পুরা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার বাইজিদ বিন মনছুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুছ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও নাজমুল হক ভৃঁইয়া মোহন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী।
মেলায় আরোও উপস্থিত ছিলেন চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান মাসুদা জামান সরকার, রায়পুরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল বাতেন, ওয়ার্ডসন গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন পাপ্পু, মেলার আয়োজক দুলাল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভৃঁইয়া আলতাফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা যুবদলের সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক হুমায়ন কবির ভুইয়া, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী আফরিনা আসাদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হান্নান মোল্লা ও সদস্য সচিব মইনুল ইসলাম সরকার, উপজেলা তাঁতীদলের সভাপতি হুরমুজ মোল্লা ও সদস্য সচিব শেখ আলমগীর হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফিরোজ আল মুজাহিদ ও সদস্য সচিব শহীদুল ইসলাম, রায়পুরা পৌরসভা তাঁতীদলের সভাপতি ডা. শহিদুল ইসলাম চান মিয়া ও সদস্য সচিব মো. বাদল মিয়া এবং রায়পুরা পৌর মহিলা দলের সভাপতি আসমা আক্তারসহ উপজেলা প্রশাসন ও আয়োজক কমিটির কর্মকর্তারা।
এ মেলার আয়োজক মো. দুলাল মিয়া জানান, মেলার শুভ উদ্বোধন উপলক্ষে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মেলায় বিভিন্ন ধরনের কুটির শিল্পের পণ্য, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ নামিদামি বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। ক্রেতারা নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী এসব পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।
তিনি আরও জানান, মাসব্যাপী এ মেলার মাধ্যমে স্থানীয় মানুষের বিনোদনের পাশাপাশি বিভিন্ন পণ্য কেনাকাটার সুযোগ তৈরি হয়েছে। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহ ও উপস্থিতি আয়োজকদের উৎসাহিত করছে।
আয়োজকদের প্রত্যাশা, মাসব্যাপী এ মেলা রায়পুরার মানুষের বিনোদন ও কেনাকাটার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। একই সঙ্গে মেলার মাধ্যমে ব্যবসায়ী ও উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন।
