কাভার্ডভ্যান চাপায়: আজ বুধবার সকালে পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের চাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন । দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে সলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন লিচু বিক্রেতা ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকার কাভার্ডভ্যান চাপায় আনিসুর রহমান (৫৫), নাটোর সদর উপজেলার মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (৪৫) ও মেয়ে পূর্ণতা (৮)। এ ঘটনায় মফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য।
আরো পড়ুন: ভিসাধারীদের জন্য বড় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র, যা জানা জরুরি গাজীপুরে মাদকসহ আটক করে উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ গাছা থানা পুলিশের বিরুদ্ধে
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন লিচুর মৌসুম। বাগান থেকে লিচু নিয়ে বিক্রির জন্য অনেকে মহাসড়কে দাঁড়িয়ে থাকেন। দূরদূরান্তের যাত্রীরা এসব লিচু কিনে নেন। আজ সকাল সাতটার দিকে আনি সুর রহমান তাঁর বাগানের কিছু লিচু নিয়ে বিক্রির জন্য মহাসড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কুষ্টিয়ায় শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রী–সন্তান নিয়ে ফিরছিলেন মফিজুল ইসলাম। তিনি মোটরসাইকেল থামিয়ে লিচু দরদাম করছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান এসে তাঁদের চাপা দেয়।
ঘটনাস্থালেই লিচু বিক্রেতা আনিসুর রহমান এবং মফিজুল ইসলামের স্ত্রী ও মেয়ে নিহত হন। মফিজুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরো পড়ুন: রনি বলেন : ডাক দিলেই হয়ে যাবে,বিপ্লব কি ছেলের হাতের মোয়া গোপালগঞ্জে ঘণ্টার ব্যবধানে একই স্থানে ৬ গাড়ির সংঘর্ষ, পুলিশসহ নিহত ২ গাজীপুরে মাদকসহ আটক করে উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ গাছা থানা পুলিশের বিরুদ্ধে
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সেখানে আনিসুর রহমান, সুবর্ণা খাতুন এবং তাঁর মেয়ে পূর্ণতাকে মৃত ঘোষণা করেন। আহত মফিজুল ইসলামকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।]
হতাহতের তথ্য নিশ্চিত করে পাকশী হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোশফিকুর রহমান বলেন, তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। কাভার্ড ভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে।
