রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটে অনুভূত হওয়া এই কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভারতের গোসাবা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাংলাদেশের সাতক্ষীরা থেকে ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এর উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সাতক্ষীরায় শক্ত ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে জানা গেছে। নামাজ আদায়ের সময় অনেকেই আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসেন।

Share this news as a Photo Card