সমুদ্রে হট প্যান্ট-সাদা টপ পড়ে তুমল সমালোচিত অপরাজিতা

সম্প্রতি সমুদ্রে দাড়িয়ে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য গেরুয়া হট প্যান্ট আর সাদা টপ পরে ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী।

প্রথমে পায়ে করে সমুদ্রে বালি ওড়াচ্ছে অপরাজিতা, আবার পরমুহূর্তেই ভিডিওতে সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠে যেতে দেখা যাচ্ছে তাকে।

বেড়াতে যাওয়ার মুহূর্তগুলো জুড়ে দিয়ে ভিডিও বানিয়ে তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নিজেই; ক্যাপশানে লিখেছেন, সমুদ্রের গর্জনও যেন সঙ্গীতের মতো।

আরও পড়ুন: রণবীর-দীপিকার সম্পর্কের অবশেষে ছন্দপতন!

তবে অপরাজিতার এমন ভিডিও দেখে নেটপাড়ার একাংশ শুরু করেছেন তীব্র সমালোচনা

কেউ লিখেছেন, ‘পাগল হয়ে গেছেন, হট প্যান্ট পরার জন্য চেহারাটাও হট বনাতে হয়! আবার হাত-পা ছুড়ছেন?’

আরও পড়ুন: আজ রাত সাড়ে ১০টায় প্রতীকী ‘ব্ল্যাক আউট’

কেউ নাক সিঁটকে বলেছেন ‘ইস, কী বিশ্রী!’ কারোর কথায়, ‘আপনাকে মোটেও মানাচ্ছে না।’

কেউ মনে করিয়েছেন ‘পাঠান’ ছবিতে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে কিছু কম বিতর্ক হয়নি!’

তবে এই ধরনের বডি শেমিংয়ের বিরুদ্ধে প্রতিবাদের দেওয়াল তুলেছেন অপরাজিতার অনুরাগীরা।

আরও পড়ুন: শাকিব-পূজা এবারের ঈদে পুরোদমে প্রতিদ্বন্দ্বী

তাদের একজন পাল্টা জবাবে লিখেছেন, ‘মেয়েরাই মেয়েদের শত্রু, নিজেরা পরতে পারছেন না বলে হিংসে হচ্ছে?’

কারোর কথায়, ‘ওর পয়সা, ওর ইচ্ছে। উনি কিনেছেন, পরছেন, আপনাদের কীসের সমস্যা!’

আরও পড়ুন: দোয়া এর গুরুত্ব

কারোর বক্তব্য, ‘নিজেকে ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ। এ সমস্ত ঘৃণিত কমেন্ট এড়িয়ে চলুন, আপানাকে ভীষণই সক্রিয় লাগছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই দুভাগে ভাগ হয়ে চলছে  আলোচনা-সমালোচনা।