আশুলিয়া থানায় দায়ের করা শাহাবুল ইসলাম ওরফে শাওন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে চার দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক আখতার হোসেন।
সকালেই সালমান এফ রহমান ও আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর শাহাবুল হত্যা মামলায় তাদের বিরুদ্ধে পৃথক আবেদন করে পুলিশ।
আনিসুল হকের আইনজীবী আসিফুর রহমান জানান, শাহাবুল হত্যা মামলায় সালমান এফ রহমানকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। একই মামলায় আনিসুল হক হককে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সালমান এফ রহমানকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। আনিসুল হককে এই হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আইনজীবী আসিফুর রহমান বলেন, “আদালতের শুনানিতে আমরা বলেছি, এই মামলায় তাদের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। কিন্তু আদালত পুলিশের আবেদনে আংশিক অনুমোদন দিয়ে রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।”
মামলার নথি অনুযায়ী, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় গুলিতে নিহত হন ছাত্রনেতা শাহাবুল ইসলাম। এই হত্যাকাণ্ডের ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় গত ৪ আগস্ট গুলি করে শাহাবুল ইসলামকে হত্যা করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এরপর একে একে বিভিন্ন মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়।
এ পর্যন্ত সালমান এফ রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া ১১ মামলায় মোট ৬১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে বিভিন্ন মামলায় আনিসুল হকের ৫৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

2 Replies to “আশুলিয়ায় হত্যা মামলা: ৪ দিন রিমান্ডে সালমান এফ রহমান,আনিস গ্রেপ্তার”
Comments are closed.