লাল শাপলার হাসি কয়রার জলাশয়ে

হিমেল বাতাসে দুলতে থাকা লাল শাপলাগুলো,আশ্বিনের ভোর যেন পথিককে হাতছানি দিচ্ছে ! টলমলে জলের বুকজুড়ে অসংখ্য লাল শাপলা ফুটেছে, গাঢ় সবুজ পাতার গালিচা চারপাশে ছড়িয়ে আছে।যে কারও চোখে এই দৃশ্যটি জুড়িয়ে দেবে,মন ভরে দেবে খুব প্রশান্তিতে।

 

খুলনার কয়রা উপজেলার আদালত ভবনের পেছনে এমন মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ে থাকে।উপজেলা পরিষদের আদালতের পাশে পুকুরঘাটমুখী পাকা পথের বাঁ-পাশে বিস্তৃত জলাশয় লাল শাপলায় ছেয়ে আছে। সেই কোলাহলের ভিড়ে এক টুকরো স্বস্তি। ক্ষণিকের জন্য বা খুব অল্প পরীসরে হলেও পথচারীরা সেখানে দাঁড়িয়ে হারিয়ে যান লাল শাপলার মোহনীয়তায়।

কেউ দাঁড়িয়েই মুঠোফোনে বন্দী করেন রঙের এই উৎসব,আবার কেউ বসে গল্পে মাতেন।রোববার সকালে দেখা যায়, সেখানে কয়েকজন তরুণ-যুবক পুকুরঘাটে আড্ডা দিচ্ছেন। পলাশ মন্ডল নামে এক তরুণ আড্ডার ফাঁকে বলে উঠে, উপজেলা পরিষদের পাশে তাঁদের বাড়ি। কখনো এখানে আগে এত শাপলা দেখেননি তিনি।

এখন প্রায় চলে আসেন প্রতিদিন ভোরে শাপলার সৌন্দর্য দেখতে।ভোরে ফোটে শাপলা ফুল, কিন্তু রোদ বাড়তে থাকলে পাপড়ি ধীরে ধীরে মুড়ে নেয়।কয়রার মদিনাবাদ গ্রামের মনিরুল ইসলাম নামের এক তরুণ বলেন, ‘আমি ফেসবুকে পোস্ট করার জন্য ভিডিও করতে এসেছি। লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে এখানে অনেকেই আসেন।’

 

এনএএন টিভি

 

Share this news as a Photo Card