চলতি মে মাসে সাগরে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে আগামী সপ্তাহেই শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২ মে) আবহাওয়া অধিদফতরের মাসিক প্রতিবেদন ও আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে-
চলতি মে মাসের সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
এই মাসে দেশে ১ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরণের কালবৈশাখী ঝড় হতে পারে।
এছাড়াও চলতি মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং দেশের অন্যত্র ১ থেকে ২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস)
অথবা মাঝারি (৩৮-৪০ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।
এ বিষয়ে আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে,
চলতি মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এই মাসের আগামী সপ্তাহেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
দীর্ঘমেয়াদী এই পূর্বাভাসে দেশের নদ-নদীর অবস্থার বিষয়ে বলা হয়েছে,
মে মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।
তবে উজানে ভারি বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এদিকে, কৃষি আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে-
মে মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩ দশমিক ০ থেকে ৫ দশমিক ০ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬ দশমিক ৫ থেকে ৮ দশমিক ৫০ ঘণ্টা থাকতে পারে।
আরও পড়ুন:
- এবার ত্বকের যত্নেও উপকারি গ্রিন টি!
- সংগীতশিল্পী ন্যানসির গৃহকর্মী স্বামীসহ রিমান্ডে
- রানি রাসমণি খ্যাত ‘দিতিপ্রিয়া’ এবার রং-তুলিতে
- প্রশাসনে কর্মরত দুই উপসচিবের একযোগে দফতর বদল
- সাপের কামড়ে এক নারী আহত
- নকলায় ধান কাটা নিয়ে উভয় পক্ষের মারামারিতে আহত ১২
- প্রশাসনে কর্মরত দুই উপসচিবের একযোগে দফতর বদল
- ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫৫; নৌ পথে ৩৫৫
- পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ নিহত ৩
- টাঙ্গাইলে যুবককে কুপিয়ে হত্যা
