রংপুর-ঢাকা মহাসড়কের মদমা এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন—পিকআপ ভ্যানের হেলপার নগরীর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফ হোসেন (২০), যাত্রী পীরগাছার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২৮) এবং তার এক বছর বয়সী ছেলে ওয়ালিদ হোসেন স্বাধীন।
আহত তিনজনের মধ্যে পিকআপ ভ্যানচালক নিশাত মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন—নিহত শাহিনা বেগমের দেবর ও তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

One Reply to “প্রাণ গেল মা ও শিশুসহ তিনজনের ট্রাক-পিকআপ সংঘর্ষে”
Comments are closed.