আবু সাঈদ, মুগ্ধ ও ইকরার মত ছাত্রছাত্রীদের আমরা ভুলবো না: রিপন

ফরাজিকান্দা গোল্ড ক্লাবের এর উদ্যোগে বেগম  জিয়ার সুস্থতা কামনায়, এবং বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রছাত্রীদের স্মরণে ১৭ ই আগষ্ট শনিবার দুপুরে ফরাজীকান্দা বাজার সংলগ্ন এলাকায় দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ঐ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগর বিএনপির সদস্য শহিদুল ইসলাম রিপন।

উক্ত অনুষ্ঠানে গোল্ড লাক ক্লাব এর সভাপতি আবু সাইদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মোঃ হুমায়ুন কবির, বন্দর উপজেলা বিএনপির সদস্য আবদুল মতিন, এ সময় অন্য দের মধ্যে দোয়া অংশগ্রহণ করেন মাহাবুব মন্ডল, আলতাফ, শরিফ হোসেন, আল আমিন, আরিফ হোসেন, মনির হোসেন, বিল্লাল, বাদল,সিফাত আসলাম জুম্মান, মুছা,জামান, পনির, ফারুক সহ  কলাগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র জনতা এ সময় উপস্থিত হয়ে দোয়ার অংশ নেন। প্রধান অতিথি বক্তব্যে রিপন বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে প্রত্যেকটা বিএনপির নেতাকর্মীদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। বিভিন্ন ধরনের অপকর্মের জুলুম নির্যাতনের, ডাকাতদের হাত থেকে দেশকে ও দেশের মানুষ কে রক্ষা করতে হবে। শেখ হাসিনার সরকারে হাতে অত্যাচার, নির্যাতন, জুলুম, ঘুম, খুন, লুটপাট যেভাবে করা হয়েছিল, তাদের হাত থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীরা দেশকে রক্ষা করেছে।

আর এই জন্য আবু সাঈদ, মুগ্ধ  ও ইকরা সহ এ দেশের প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রীদের জীবন দিয়ে শহিদ  হয়েছিল। হয়তো তারা আর ফিরে আসবেনা আমাদের মাঝে। আর তাই আমরা তাদের  কখনো ভুলবো না তাদের আত্নার মাগফিরাত কামনা করি  এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই। দোয়া ও মোনাজাত শেষে  সকলের মাজে রান্না করা খাবার বিতরণ করা হয়।