নতুন অফিস ফুলছড়িতে দূরপাল্লার বাস খাদে

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফুলছড়ি গেইট এলাকায় দুরপাল্লার এক বাস খাদে পড়ে যায়। ‘বাধন প্লাস’ নামের এসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ১৮ অক্টোবর (শুক্রবার) দুপুর দেড় টার দিকে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র মতে,বাসটি দ্রুত গতিতে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজে সহায়তা করেন।
বাসের ভিতরে কতজন যাত্রী ছিল,দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন,তা এখনো জানা যায়নি।

আহতদের মধ্যে কজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত গতি এবং চালকের অসাবধানতাকে দায়ী করেন স্থানীয়রা।

এনএএন টিভি / আবু হেনা সাগর

Share this news as a Photo Card